চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ রবি, ১৩৯৪ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গ্রামের উন্নয়ন করার কথা বলে দুটি বিদ্যালয়ের ৩ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের পর তা ফেরত দিয়েছে বিএনপির দুই নেতা। গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়। টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া সহকারী কমিশনার (ভূমি)।
উদ্ধার হওয়া অর্থ স্ব স্ব বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। সম্প্রতি নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় নানা সমালোচনা শুরু হয়।
দলীয়ভাবে চাপ তৈরি হলে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের হস্তক্ষেপে ওই দুই নেতা গত রোববার বিকালে এসে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে প্রধান শিক্ষকের হাতে সমপরিমাণ টাকা ফেরত দেয়।
বেলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, বিএনপির অভিযুক্ত দুই নেতা বিদ্যালয়ের ২ লাখ টাকা তার হাতে ফেরত দিয়েছে। উদ্ধার অর্থ প্রতিষ্ঠানের যৌথভাবে পরিচালিত সিংড়া সোনালী ব্যাংকের হিসাব নম্বরে জমা দিয়েছেন। জমা ভাউচারটিও সোমবার শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিশ্চিত করেছেন তিনি।
বেলোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, তার প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছিল। এর মধ্যে বিএনপি নেতা আজমল হোসেন ১ লাখ ও বিএনপি নেতা আব্দুস সোবহান ৭০ হাজার টাকা পৃথকভাবে ফেরত দিয়েছেন। তিনিও ফেরত আসা টাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রতিষ্ঠানের অন্তত ১০ শিক্ষক-কর্মচারী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের জমিজমা লিজের টাকা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। কিন্তু প্রকাশ্যে প্রতিষ্ঠানের টাকা জোর করে বিএনপির দুই নেতা নিয়ে গেলেন। প্রতিষ্ঠার পর থেকে তাদের এই দুটি বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেনি। বিষয়টি শিক্ষক কর্মচারীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তবে শেষ পর্যন্ত টাকা ফেরত আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডলারের বিপরীতে টাকার মূল্য কিছুটা বাড়লো
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)