চাকরি না পেয়ে মেধাবি ছেলেরা দেশ ছেড়ে যাচ্ছে -রিজভী
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ আশির, ১৩৯১ শামসী সন , ১৮ মার্চ, ২০২৪ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডামি সরকারের ভয়াবহ দুঃশাসন এ পর্যায়ে পৌঁছেছে যে বর্তমানে ডিএনএ টেস্ট ছাড়া চাকরি দেয়া হয় না। চাকরি প্রার্থী যদি কোনো রাজনৈতিক দল নাও করে, তার দুসম্পর্কের আত্মীয়ও যদি বিএনপি করে, তবে সে যত মেধাবী হোক তার চাকরি হয় না। তিনি দাবি করেন, পুলিশ ভেরিফিকেশনে তাদের বাদ দেওয়া হয়। ইন্টারভিউতে ফাস্ট হলেও চাকরি হয় না। ফলে মেধাবিরা দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছে । এ খবরটি এখন প্রায়ই গণমাধ্যমে দেখতে পাচ্ছি।
গত শনিবার (১৬ মার্চ) ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন।
এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, ডামি সরকার নিপীড়ন করে আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে নানা চেষ্টা করছে কিন্ত মিশিয়ে দিতে পারেনি। কারণ আমরা এমন একটা বীজ আমাদের যতই মিশিয়ে দিতে চায় আমরা আবার জেগে উঠি। ৭ জানুয়ারির নির্বাচনের আগে আমাদের দলের মহাসচিবসহ ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে, নির্যাতন করেছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। আমরা এখনও কেউ নিজের ঘরে থাকতে পারিনা। নিজের বাসায় থাকতে পারি না। কিন্ত ডামি নির্বাচন করে তারা পার পেয়ে যাবে সেটি হবে না। পৃথিবীর কোন স্বৈরশক্তি টিকে থাকতে পারেনি। এ সরকারও পরবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)