চাকরির পেছনে না ছুটে মাল্টা চাষে রাবি শিক্ষার্থীর সাফল্য
, ৩০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পাহাড়ি ফল হিসেবে পরিচিত মাল্টা এখন চাষ হচ্ছে সমতল ভূমিতেও। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী এলাকায় তিন একর জমিতে প্রায় এক হাজার মাল্টা গাছের বাগান গড়ে তুলে সফলতা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদুজ্জামান ফাহিম। চার বছর আগে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করে এবার বাগানে পেয়েছেন বাম্পার ফলন। শিক্ষার্থী অবস্থায় কৃষি উদ্যোক্তা হিসেবে তার এই সাফল্য এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ।
ফাহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। চার বছর আগে সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষের উদ্যোগ নেন তিনি। বর্তমানে তিন একর জমির বাগানে সিলেট থেকে সংগ্রহ করা বারি-১ জাতের প্রায় এক হাজার মাল্টা গাছ রয়েছে। প্রতিটি গাছেই থোকায় থোকায় মাল্টা ধরেছে। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমের পর এবার বাগানজুড়ে এসেছে আশানুরূপ ফলন।
ফাহিমের বাগানের মাল্টার স্বাদ ও মান ভালো হওয়ায় ক্রেতাদের কাছে বাড়ছে চাহিদা। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বাগানে এসে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা ব্যতিক্রমী এই বাগান দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। বাগানকে ঘিরে স্থানীয় কয়েকজন মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।
এদিকে ফাহিমের মাল্টা বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। বাগানে মাল্টা গাছের পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে কৃষি কর্মকর্তারা তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। চাষাবাদে কোনো সমস্যার সম্মুখীন হলে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন ফাহিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












