চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিক শুকনা আনারসে ব্যাপক সম্ভাবনা
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
দেশজুড়ে আমের জন্য পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক শিল্পে যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা। জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুকনো আনারস উৎপাদন শুরু হয়েছে, যা এরই মধ্যে স্থানীয়ভাবে আগ্রহ সৃষ্টি করেছে। আধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করা এই শুকনো আনারস দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। পুষ্টিগুণও অনেকাংশে বজায় থাকে। ফলে বাজারে ধীরে ধীরে এর চাহিদা বাড়ছে। উদ্যোক্তারা বলছেন, মানসম্মত উৎপাদন ও প্যাকেজিং নিশ্চিত করা গেলে দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও ব্যাপক সম্ভাবনা আছে।
শিবগঞ্জ পৌরসভার পাইলিংক মোড় এলাকার উদ্যোক্তা ইসমাইল খান শামীম এ উদ্যোগ নেন।
উদ্যোক্তা ইসমাইল খান শামীম জানান, তিনি দীর্ঘদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে আম প্রক্রিয়াজাতকরণ নিয়ে কাজ করে আসছেন। স্থানীয়ভাবে উৎপাদিত আমকে বিভিন্ন উপায়ে সংরক্ষণ ও বাজারজাত করার চেষ্টা করলেও গত কয়েক বছরে আমের বাজারমূল্য কমে যাওয়ায় তিনি হতাশায় পড়েন। মৌসুমে অতিরিক্ত উৎপাদন এবং সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় কাক্সিক্ষত দাম পাওয়া যায় না, যা তাকে নতুন কিছু ভাবতে বাধ্য করে।
তিনি জানান, এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে গিয়ে প্রথমে শুকনো আম উৎপাদনের দিকে মনোযোগ দেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আম শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য পণ্য তৈরির উদ্যোগ নেন এবং অল্প সময়ের মধ্যেই এতে সফলতা পান। বাজারেও এ পণ্যের চাহিদা তৈরি হয়, যা তাকে আরও উৎসাহিত করে।
তবে শুধু আমের ওপর নির্ভরশীলতা তাকে সীমাবদ্ধতার মধ্যে ফেলছিল। কারণ আম একটি মৌসুমি ফল, যা বছরের নির্দিষ্ট সময় ছাড়া পাওয়া যায় না। এ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে তিনি বিকল্প ফল নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। সেই চিন্তা থেকেই আনারসকে বেছে নেন, যা তুলনামূলকভাবে সহজলভ্য এবং প্রক্রিয়াজাতকরণের জন্য উপযোগী।
ইসমাইল খান শামীম বলেন, ‘শুরুতে বিষয়টি সহজ ছিল না। কয়েক দফা পরীক্ষামূলকভাবে আনারস শুকানোর চেষ্টা করি। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে মান, স্বাদ ও সংরক্ষণক্ষমতা ঠিক রাখতে বেশ সময় লেগেছে। তবে ধারাবাহিক চেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে অবশেষে কাক্সিক্ষত মানের শুকনো আনারস উৎপাদনে সফল হই।’
তিনি বলেন, বর্তমানে শুকনো আনারস বাজারে ভালো সাড়া পাচ্ছে। ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে বলে আমি আশাবাদী। এ উদ্যোগের মাধ্যমে শুধু নিজের ব্যবসা সম্প্রসারণ নয়, স্থানীয় কৃষক ও শ্রমিকদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে বলে মনে করি।
কর্মরত শ্রমিক আকালু ইসলাম জানান, শুকনো আনারস তৈরির পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করা হয়। পাকা ও ভালো মানের আনারস সংগ্রহ করা হয়। এরপর সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়, যাতে কোনো ময়লা বা অপ্রয়োজনীয় অংশ না থাকে। পরিষ্কারের পর দক্ষ শ্রমিকেরা আনারসের খোসা ছাড়িয়ে ভেতরের অংশগুলো সমানভাবে পাতলা টুকরো করে কাটেন।
তিনি জানান, কাটা আনারসের টুকরোগুলো এরপর বিশেষ ড্রায়ার মেশিনে রাখা হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে শুকানো হয়। এ প্রক্রিয়ায় আনারসের প্রাকৃতিক স্বাদ, রং ও পুষ্টিগুণ অনেকটাই অক্ষুণœ থাকে। একই সঙ্গে আর্দ্রতা কমে যাওয়ায় এটি দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হয়ে ওঠে এবং সহজে বাজারজাত করা যায়।
চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের পল্লী উন্নয়ন বিভাগের গবেষক শারজানা আক্তার সাবা বলেন, ‘ফল প্রক্রিয়াজাতকরণের এ ধরনের উদ্যোগ কৃষিভিত্তিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুকনো আনারস উৎপাদন সফলভাবে বিস্তৃত করা গেলে একদিকে মৌসুমভিত্তিক ফলের অপচয় উল্লেখযোগ্য হারে কমে আসবে; অন্যদিকে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্ত্রীকে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘রাজনৈতিক বিদ্বেষে’ দেড়যুগেও চাকা ঘোরেনি খাওয়ার স্যালাইন কারখানার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেয়া হয়েছে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল রিচার্জে বিপুল কর কেটে নেয়া অযৌক্তিক -উপদেষ্টা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে -মন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিক্ষার্থীরা ইউনিফর্ম পরেও শিক্ষক-মন্ত্রীদের নিয়ে বাজে উক্তি করে -শিক্ষামন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে -রিজভী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












