চাঁদপুরে ৭ মণ কচ্ছপ উদ্ধার
, ১রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ০২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে তিন প্রজাতির ২৮০ কেজি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ওই কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানায়, গোপন সংবাদের আলোকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার, দোয়াভাঙ্গা ও টামটা এবং হাজীগঞ্জ উপজেলার মাইশামোড়া মৎস্য আড়ত এলাকায় অভিযান পরিচালনায করা হয়। পরে তিন প্রজাতির সাত মণ কচ্ছপ (আনুমানিক সর্বমোট ওজন ২৮০ কেজি) জব্দ করেছে। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে কচ্ছপ পাচারকারীরা পালিয়ে গেছেন।
এসব কচ্ছপের মধ্যে ১৭০ কেজি সুন্ধি কাছিম , ১০০ কেজি করি কাইট্টা এবং ১০ কেজি হলো হলুদ কচ্ছপ। এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় কুচিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে এক দল চক্র এ পাচার কাজ পরিচালনা করে আসছে। এর আগে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুর থেকে ২০ মণ কচ্ছপ আটক করেছিল। আগের অভিযানের তথ্য পর্যালোচনা করে অভিযানটি পরিচালনা করা হয়। কচ্ছপগুলো প্রাকৃতিক স্থানে অবমুক্ত করা হবে। কচ্ছপ পাচারকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাস্তি চেয়ে ছাত্রদলের বিবৃতি
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)