চাঁদপুরে বসেই বিশ্বের বড় কোম্পানির ই-মেইল হ্যাক, গ্রেপ্তার ২
, ১৫ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯০ শামসী সন, ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৪ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভগ্নিপতি ও শ্যালক মিলে হ্যাক করেছেন বিভিন্ন দেশের বড় বড় কোম্পানির ই-মেইল আইডি। শুধু তাই নয়, ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য হ্যাক করে অনলাইনে তারা লাখ লাখ টাকার কেনাকাটা করেছে। এমন দুই প্রতারককে চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের ধরার পর পুলিশ বলছে, চাঁদপুরে বসেই তারা এসব প্রতারণা করে আসছিলেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মুহম্মদ হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি জার্মানভিত্তিক একটি কোম্পানির ই-মেইল আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুলাভাই ও শ্যালককে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করতেন রনি। এরপর হ্যাকিংয়ের কাজ করে তারা দুজনে মিলে প্রতারণা করতেন।
এহসানুল বারী নামে এক ব্যক্তি জার্মানভিত্তিক কারকন কার্গো লিমিটেডের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেন। তার ই-মেইল আইডি হ্যাক করে জার্মানিতে অবস্থিত মূল কোম্পানির কাছ থেকে ৪ হাজার ৮০০ ডলার দাবি করে হ্যাকাররা। বিষয়টি বুঝতে পেরে দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সুইফট সিস্টেম থেকে লেনদেনটি স্থগিত করা হয়। এ অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। সম্পর্কে তারা দুলাভাই ও শ্যালক।
আসামিরা হলো-শ্যালক মাজহারুল ইসলাম শাকীল ও দুলাভাই শহীদুজ্জামান রনি। গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে তাদের হ্যাকিং কার্যক্রম সম্পর্কে।
ডিবিপ্রধান মুহম্মদ হারুন অর রশিদ বলেন, ডার্কওয়েব থেকে বিভিন্ন ই-মেইলের তথ্য সংগ্রহ করতেন রনি। এরপর ভিসা, মাস্টারসহ ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্যও হাতিয়ে নিতেন তারা। একসময় পুরাতন কম্পিউটারের যন্ত্রাংশ ক্রয়-বিক্রয়ের ব্যবসা করা রনির পরিচয় হয় হ্যাকারদের সঙ্গে। এরপর থেকে তারা দুজন মিলে শুরু করেন হ্যাকিংয়ের কাজ।
তিনি আরো বলেন, হ্যাক করা কার্ডের তথ্য দিয়ে দুলাভাই-শালা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে অনলাইনে লাখ লাখ টাকার কেনাকাটা করেছেন। এখনো অনেক অর্ডার শিপমেন্টের অপেক্ষায় আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












