চাঁদপুরে ফের চালু হচ্ছে শতবর্ষী ‘২ টাকার চিকিৎসালয়’
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চাঁদপুরের পুরানবাজারে অবস্থিত ১০৬ বছরের পুরোনো ঐতিহ্যবাহী পৌর দাতব্য চিকিৎসালয়টি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন। ২ টাকার টিকিটে দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানকারী এই শতবর্ষী প্রতিষ্ঠানটি চালুর অংশ হিসেবে গত রোববার (৯ আগস্ট) বিকেলে চিকিৎসালয়টি পরিদর্শন করেন চাঁদপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি এলজিডি) এরশাদ উদ্দিন।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির মূল ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি সেটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত নিলামে বিক্রির নির্দেশ দেন। পাশাপাশি সেবা কার্যক্রম সচল রাখতে অস্থায়ী ভিত্তিতে পাশের একটি স্থাপনায় দ্রুত দাতব্য চিকিৎসালয়টির কার্যক্রম শুরুর পরামর্শ দেন। প্রশাসক জানান, এখানে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
১৯২০ সালে ব্রিটিশ আমলে পুরানবাজার এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই চিকিৎসালয়টি প্রতিষ্ঠিত হয়। মাত্র ২ টাকার টিকিটে এখানে নিয়মিত চিকিৎসাসেবা ও ওষুধ মিলতো। তবে গত বছর চিকিৎসক সংকটের অজুহাতে হঠাৎ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়, যা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিলো।
পৌর প্রশাসক এরশাদ উদ্দিন বলেন, চিকিৎসালয়টি পুনরায় চালু হলে নদীভাঙন কবলিত ও দরিদ্র এলাকার মানুষ সুলভে স্বাস্থ্যসেবা পাবেন। তাদের ভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও জনবল নিশ্চিত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)