চলতি বছরে দেশে খুনের সংখ্যা আতঙ্কজনক -দিনে গড়ে ১১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের প্রথম আট মাসে পুলিশের তথ্য অনুযায়ী সারাদেশে খুনের সংখ্যা ছিল ২,৬১৪টি, গড়ে দিনে প্রায় ১১টি, আর ছিনতাইয়ের ঘটনা হয়েছে প্রায় ২ হাজার।
একই সময় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বলছে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ৩১০টি, এতে প্রাণহানি হয়েছে ৭৯ জনের।
অপরাধ বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে, বাজারে লুট বা ছিনতাই করা অস্ত্রও জাতীয় নির্বাচনের সময় নিরাপত্তার বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাদের পরামর্শ- সাধারণ পুলিশি প্রস্তুতির পাশাপাশি নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করে সব বাহিনীকে সমন্বিতভাবে প্রস্তুত করা প্রয়োজন।
সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, যারা নির্বাচনকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবেন, যদি তারা কঠোর ও দৃষ্টান্তমূলক আইনের প্রয়োগ না করেন, তাহলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা কঠিন হবে।
পুলিশ বলছে, তারা নির্বাচনের পুরো প্রক্রিয়া সফলভাবে আয়োজনে প্রস্তুত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, নির্বাচন-সম্পন্ন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ডিএমপি অফিসার ও ফোর্সদের প্রশিক্ষণ চলছে এবং নির্বাচনের আগেই তা শেষ করা হবে। প্রশিক্ষণের পর জনসম্পৃক্ততা বাড়ানো হবে; রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে যাতে আইনশৃঙ্খলার অবনতি রোধে সমন্বিতভাবে কাজ করা যায়।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।