চলতি অর্থবছরে ৫ গুণ বাড়তে পারে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর লোকসান
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯২ শামসী সন , ১৩ জুলাই, ২০২৪ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মোট লোকসান এর আগের বছরের তুলনায় চলতি অর্থবছরে প্রায় পাঁচ গুণ বাড়তে পারে বলে প্রাক্কলন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল সাত খাতের ৫০ প্রতিষ্ঠানের বাজেট বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে।
এর মধ্যে শিল্প খাতে রয়েছে ৬টি, বিদ্যুৎ, গ্যাস ও পানির অধীনে ৬টি, পরিবহন ও যোগাযোগে ৮টি, বাণিজ্যিক ৩টি; কৃষি ও মৎস্য খাতে ৬টি; নির্মাণে ৬টি ও সেবা খাতে ১৮টি প্রতিষ্ঠান আছে।
জানা গেছে, নতুন অর্থবছরে সব মিলিয়ে ২৮ হাজার ৪৭ কোটি ৯৭ লাখ টাকা লোকসান গুনবে সরকারি সংস্থাগুলো। যা গত অর্থবছরের মোট পাঁচ হাজার ৯৮৯ কোটি ৮৭ লাখ টাকার লোকসানের চেয়ে চার.৬৮ গুণ বেশি।
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে প্রতিষ্ঠানগুলো ৩ লাখ ৬৯ হাজার ৮০০ কোটি ৭৩ লাখ টাকা আয় করেছে। খরচ করেছে তিন লাখ ৭৫ হাজার ৭৯০ কোটি ৬০ লাখ টাকা।
বেশিরভাগ প্রতিষ্ঠান মুনাফা করলেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশসহ (টিসিবি) ১৩ প্রতিষ্ঠানের কার্যক্রম অন্যদের সাফল্য ম্লান করছে বলেও জানায় অর্থ বিভাগ। এছাড়া চলতি অর্থবছরে এই ১৩ প্রতিষ্ঠানের মোট লোকসানের পরিমাণ দাঁড়াবে ৩৬ হাজার ১৪৪ কোটি ৯৩ লাখ টাকা।
সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, এর জন্য ভালো চিত্র পেতে হলে আন্তর্জাতিক মানের অডিট ফার্মগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর লাভ-ক্ষতির পরিসংখ্যান নিরীক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, যেসব সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী নেই, তারা বাজারে একক প্রতিষ্ঠান হওয়ায় সুবিধাজনক অবস্থানের কারণে মুনাফা করছে। তাই প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার অধীনে তাদের কতটা লাভ হবে সে প্রশ্ন থেকেই যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)