চরম দুর্দশা নিয়ে অবশেষে পশ্চিম এশিয়া ছেড়ে পালালো মার্কিন রণতরী
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের একাধিক হামলা, দীর্ঘদিনের মানসিক সংকট, কাঠামোগত নানা সমস্যা এবং খাবারের চরম অভাবের মুখে অবশেষে পশ্চিম এশিয়া থেকে পিছু হটতে বাধ্য হয়েছে কথিত মার্কিন সামরিক শক্তির বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। প্রায় ৫ হাজার মার্কিন সেনা ও নাবিক নিয়ে রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এই রণতরীটি আরব সাগরে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ পৌঁছানোর পর জুমুয়াবার নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াল স্ট্রিট জার্নাল আগেই এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলো।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হরমুজ প্রণালী ও এর আশপাশ অঞ্চল থেকে উপর্যুপরী হামলার মুখে পড়ে নাজেহাল হয় আব্রাহাম লিংকন। বারংবার হামলার আশঙ্কায় রণতরীটি নিরাপদ দূরত্বে অবস্থান করতে থাকে। রণতরীটি টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করেছিলো।
এই দীর্ঘ অবস্থান ও চরম পরিস্থিতির কারণে রণতরীটির ভেতরে এক ভয়াবহ মানসিক সমস্যার সৃষ্টি হয়। মার্কিন সামরিক পত্রিকাগুলোর প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের মানসিক চাপে ভারসাম্য হারিয়ে একাধিক নাবিক সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেনাদের পরিবারগুলো কর্তৃপক্ষের চরম অবহেলার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে।
মার্কিন আইনপ্রণেতারা রণতরীটির ভেতরের শোচনীয় পরিবেশ তুলে ধরে জানায়, জাহাজটিতে দীর্ঘ দিন গরম পানি ছিলো না, বাথরুম ও শাওয়ারগুলো ভেঙে নষ্ট হয়ে গিয়েছিলো, এবং সাবান ও টুথপেস্টের মতো জরুরি পরিচ্ছন্নতা সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছিলো।
সংকট তৈরি হয় খাবার নিয়েও- ইরানি হামলার ভয়ে সন্ত্রাসী সেনাদের রসদ সহায়তা পর্যন্ত ভিক্ষা দিতে আসেনি আমেরিকান মিত্ররা। সন্ত্রাসীদের প্রতিদিন মাত্র আধা কাপ ভাত আর একটি পাতলা রুটি খেয়ে কাটাতে হয়েছে।
যুদ্ধের শুরুতে ইরানের প্রতিরক্ষামূলক হামলায় বাহরাইনে থাকা প্রধান মার্কিন লজিস্টিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সরবরাহের সংকট তৈরি হয়। ফলে মার্কিন বাহিনীকে প্রায় ২,১০০ মাইল দূরের একটি দ্বীপ থেকে রসদ পাঠাতে হচ্ছিলো, যা শেষ পর্যন্ত প্রায় ভেঙে পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য, ৯ দিন ধরে বিদ্যুৎহীন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভেতর থেকে ভেঙে পড়াই ইসরায়েলের পরিণতি’
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণের বোঝায় ডুবছে মার্কিন যুক্তরাষ্ট্র
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












