চট্টগ্রাম বন্দরের ২ টার্মিনালগুলো নিতে প্রতিযোগিতায় দেশি-বিদেশি ৪ প্রতিষ্ঠান
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে আলোচনা চলছিলই। এবার বন্দরের আরও দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) নিয়েও শুরু হয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের তীব্র প্রতিযোগিতা।
সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দেশীয় শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপ এবং বর্তমান বার্থ অপারেটরদের জোট-সবাই এখন চট্টগ্রাম বন্দরের এই সচল ও আয়-সক্ষম টার্মিনালগুলোর নিয়ন্ত্রণ নিতে আগ্রহ দেখাচ্ছে।
বন্দর সংশ্লিষ্টদের মতে, নতুন প্রকল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগের বদলে দ্রুত আয় নিশ্চিত করতে এখন বিদ্যমান টার্মিনালগুলোকেই লক্ষ্যবস্তু করছে অপারেটররা।
চট্টগ্রাম বন্দরে মূলত চারটি প্রধান কনটেইনার ও কার্গো টার্মিনাল রয়েছে। এগুলো হলো- জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি), এনসিটি ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)।
বর্তমানে পিসিটি ছাড়া বাকি সব টার্মিনাল দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ (আরএসজিটি)।
সম্প্রতি ইসরাইল-আমিরাতভিত্তিক বির্তকিত ‘ডিপি ওয়ার্ল্ড’ সিসিটি পরিচালনার আগ্রহ প্রকাশ করে। বন্দরের সবচেয়ে বড় ও ব্যস্ততম কনটেইনার টার্মিনাল এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার বিষয়ে কয়েক বছর ধরেই বিতর্কিত আলোচনা চলছে।
ডিপি ওয়ার্ল্ডের এই আগ্রহ প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই সৌদি আরবের আরএসজিটি-ও সিসিটি এবং জিসিবি টার্মিনাল দুটি আধুনিকায়ন ও পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছে।
বিদেশি এই প্রতিষ্ঠানগুলোর বাইরেও প্রতিযোগিতায় নেমেছে দেশীয় বড় প্রতিষ্ঠান। বাংলাদেশি শিল্পগোষ্ঠী 'এমজিএইচ গ্রুপ' (যারা এর আগে সিসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছিল), সম্প্রতি সিসিটি ও এনসিটি-দুটি টার্মিনালই পরিচালনার জন্য নতুন প্রস্তাব জমা দিয়েছে।
এদিকে বর্তমানে জিসিবি টার্মিনাল পরিচালনাকারী ১২টি বার্থ অপারেটরের একটি জোটও যৌথভাবে এই জেনারেল কার্গো টার্মিনালটিকে আধুনিকায়ন ও পরিচালনার প্রস্তাব দিয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বিভিন্ন টার্মিনাল পরিচালনা ও বিনিয়োগের জন্য দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বেশ কয়েকটি প্রস্তাব পাওয়া গেছে।
বন্দরের চারটি টার্মিনালের মধ্যে তিনটিই কনটেইনারবাহী জাহাজের হ্যান্ডলিংয়ের (খালাস ও বোঝাই) জন্য নির্ধারিত। শুধু জিসিবিতে কনটেইনারবাহী জাহাজের পাশাপাশি বাল্ক ও সাধারণ পণ্যবাহী জাহাজও ভেড়ানো হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বন্দরটি মোট ৩৪ লাখ ৯ হাজার একক কনটেইনার হ্যান্ডলিং করেছে। এর মধ্যে এনসিটি একাই করেছে ১৩ লাখ ২১ হাজার, জিসিবি ১০ লাখ ৮৩ হাজার, সিসিটি ৪ লাখ ৮৩ হাজার এবং পিসিটি হ্যান্ডেল করেছে ১ লাখ ৫৩ হাজার একক কনটেইনার।
কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীরা বলছেন, বিদেশি প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছর ধরে ‘বে টার্মিনাল’-এর মতো নতুন (গ্রিনফিল্ড) সম্প্রসারণ প্রকল্পে আগ্রহ দেখিয়ে আসছিল। তবে এসব নতুন প্রকল্পের জন্য বিশাল বিনিয়োগ এবং দীর্ঘ সময়ের নির্মাণকাজ প্রয়োজন হয়।
এর বিপরীতে বর্তমানে চালু থাকা টার্মিনালগুলো থেকে তাৎক্ষণিকভাবে রাজস্ব বা আয় পাওয়া সম্ভব। আর এ কারণেই দেশি ও বিদেশি উভয় অপারেটর এখন বিদ্যমান সচল টার্মিনালগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটি টার্মিনালটিকেও ‘বাংলাদেশ-দুবাই যৌথ প্ল্যাটফর্ম’-এর আওতায় আলোচনার টেবিলে রাখা হয়েছে। আগামী বৈঠকগুলোতে এটিকে একটি আলাদা প্রকল্প হিসেবে বিবেচনা করা হতে পারে।
গত ২২ এপ্রিল সৌদি আরবের আরএসজিটি ৬০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা নিয়ে জিসিবি ও সিসিটি আধুনিকায়ন ও পরিচালনার আগ্রহ প্রকাশ করে। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রামে আরএসজিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকার অনুমতি দিলে তারা জিসিবি ও সিসিটি টার্মিনাল দুটিকে আধুনিক ও দক্ষভাবে পরিচালনা করতে আগ্রহী।
গত বছরের মার্চে দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ প্রথমে ৩০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাসহ সিসিটি টার্মিনালটি আধুনিকায়ন ও পরিচালনার প্রস্তাব দিয়েছিল। এরপর চলতি বছরের ২৮ এপ্রিল তারা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের অধীনে এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য একটি নতুন প্রস্তাব জমা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












