চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেনটি বন্ধ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটির চলাচলের মেয়াদ আরও ২০ দিন বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করতে চায় কর্তৃপক্ষ। যাত্রীদের ব্যাপক চাহিদার কারণে এ ২০ দিন ট্রেন চলাচল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
এদিকে, এই রুটে চলাচল করা স্পেশাল ট্রেনটি স্থায়ীভাবে চলাচলের দাবিতে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সচেতন নাগরিক সমাজ চট্টগ্রাম ও কক্সবাজার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সেখানে বক্তারা বলেন, মঙ্গলবার (২৫ জুন) থেকে কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ হলে এ রুটের বাকি দুই আন্তঃনগর ট্রেন কক্সবাজার স্পেশাল ও পর্যটন এক্সপ্রেসের চলাচল বন্ধ করে দেওয়া হবে। কক্সবাজার স্পেশাল ট্রেন স্থায়ীভাবে চালুর দাবিতে সোমবার (২৪ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএমসহ সংশ্লিষ্টদের স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও যদি স্পেশাল ট্রেন স্থায়ীভাবে চালুর বিষয়টি সিদ্ধান্ত না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।