চট্টগ্রামে মার্কিন সামরিক বিমান ও সদস্যদের অবস্থান বিষয়ে ব্যাখ্যা দিলো আইএসপিআর
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চট্রগ্রামে মার্কিন সামরিক বিমান ও সেনাসদস্যদের উপস্থিতির উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা জানিয়েছে, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্বঘোষিত একটি যৌথ মহড়ার অংশ। ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ নামের এই যৌথ মহড়াটি দুই দেশের বিমান বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের লক্ষ্যেই অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে এই মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান। মোট সাত দিনের এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও অংশ নিচ্ছে।
আইএসপিআর জানিয়েছে, এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হলো দুই দেশের বিমান বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয় সাধন, এবং মানবিক সহায়তা প্রদানের সক্ষমতা উন্নয়ন। এই মহড়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে মেডিভ্যাক (আহত উদ্ধার) সমন্বয়, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশন, সিআরআরসি, জঙ্গল সারভাইভাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)