ঘি খাঁটি কিনা যেভাবে বুঝবেন
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সামিন, ১৩৯১ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
বর্তমানে বেশিরভাগ খাবারেই ভেজাল। বাজারে যে ঘি বিক্রি হয়, তার অনেকগুলোতেই প্রচুর পরিমাণে ডালডা ও পাম তেল মেশানো থাকে। এর সঙ্গে থাকে কৃত্রিম রং ও গন্ধ। ঘিয়ের মধ্যে দানা তৈরি করার জন্যও নানা ধরনের রাসায়নিক দ্রব্য মেশানো হয়। তবে জেনে নেওয়া যাক, খাঁটি ঘি চেনার সহজ কয়েকটা উপায়।
রঙ দেখে পরীক্ষা করা: খাঁটি ঘি সাধারণত হালকা সোনালি হলুদ রঙের হয়। তবে ঘি যদি অতিরিক্ত হলুদ বা উজ্জ্বল হলুদ রঙের দেখায়, তাহলে তাতে ভেজাল থাকতে পারে।
টেক্সচার পরীক্ষা করুন: ঘরোয়া তাপমাত্রায় খাঁটি ঘি খুব মসৃণ, ক্রিমি টেক্সচারের হয়ে থাকে। তবে ঘি যদি আঠালো হয়, তাহলে তা খাঁটি নয়।
গলিয়ে নিন: হাতের তালুতে কিছুটা ঘি নিয়ে পরীক্ষা করতে পারেন। ঘি বিশুদ্ধ হলে কিছুক্ষণ পর তা হাতের তালুর তাপেই গলে যাবে। আবার উনুনের সামনে ঘিয়ের শিশি রেখেও গলাতে পারেন। খাঁটি ঘি দ্রুত গলে যায়। তবে ঘি যদি গলতে সময় নেয়, তবে বুঝতে হবে সেই ঘি খুব একটা খাঁটি নয়।
স্বচ্ছ হয়: খাঁটি ঘি একেবারে পরিষ্কার ও স্বচ্ছ হয়। এতে কোনো ভেজাল থাকে না। একটি পাত্রে অল্প পরিমাণে ঘি গরম করুন। ঘি তে যদি ভেজাল থাকে, তাহলে তা পাত্রের নিচে বসে যাবে।
ফ্রিজে রাখুন: শিশিতে ঘি গলিয়ে নিন প্রথমে। তারপর শিশিটি ফ্রিজে রেখে দিন। খাঁটি ঘি ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়। কিন্তু যদি ফ্রিজে থেকেও ঘি তরল হয়ে থাকে, তাহলে তা ভেজাল। তাছাড়া, শিশিতে জমাট বাধা ঘি একই রঙের হলে বুঝবেন ঘি খাঁটি। ঘিয়ে ভেজাল থাকলে আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা রং থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












