ঘণ্টায় ৫৬ কিলোমিটার উড়তে পারে যে মাছ (২)
উড়ন্ত মাছ ডিম পাড়ার সময় হলে তীরের নিকটবর্তী এলাকায় চলে আসে। পানি ছেড়ে শুণ্যে উঠে প্রায় ১০ সেকেন্ড ভেসে থেকে তীরের কাছাকাছি গাছপালায় ডিম পাড়ে। অন্য মাছের ডিম থেকে উড়ন্ত মাছের ডিম আলাদা ধরনের। এক প্রকার আঁকশি লাগানো থাকে ওদের ডিমে। জ্যান্ত উড়ন্ত মাছ বা ফ্লাইং ফিস অহরহ দেখা যায় আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে। জাহাজের সামনের দিকের ডেকের রেলিং ধরে দাঁড়িয়ে নিচে সমুদ্রের পানির দিকে তাকিয়ে থাকলে দেখা যাবে, জাহাজের গা ঘেঁষে ছোট-ছোট পাখির মতো এক বা একাধিক মাছের ঝাঁক পানি থেকে উঠে ডানায় ভর করে অনেক দূর পর্যন্ত উড়ে গিয়ে আবার সাগরের পানিতে ঝুপ করে পড়ছে। এরাই হলো ফ্লাইং ফিস বা উড়ন্ত মাছ। তবে এদের পৃথিবীর সব সাগরেই কমবেশি দেখতে পাওয়া যায়। এমনকি কয়েক প্রজাতির ফ্লাইং ফিস বাণিজ্যিকভাবে পৃথিবীর নানান উপসাগর থেকে ধরা হয়।
আমাদের বঙ্গোপসাগর অঞ্চলেই অন্তত: দশ প্রজাতির উড়ন্ত মাছের সন্ধান পাওয়া গেছে। অন্যান্য প্রজাতির উড়ন্ত মাছ আকারে বড় ও গভীর সাগরে থাকে। অনুমান করা হয়, বড় প্রজাতির উড়ন্ত মাছ কন্টিনেন্টাল সেলফ অঞ্চলে ও বাইরের সাগরের উপরিভাগে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। এছাড়া ভারত মহাসাগরের পূর্ব উপকূলে ও শ্রীলঙ্কায় এদের বেশি দেখতে পাওয়া যায়। আগেই বলা হয়েছে সাগরের উপরিভাগে বসবাসকারী উড়ন্ত মাছ সাগরের পানি থেকে উপরে লাফিয়ে ওঠে। এরা কানকোর পাশে লাগানো লম্বা পাখনার সাহায্যে অনেক দূর পর্যন্ত পানির উপর দিয়ে উড়ে যেতে পারে। যখন এরা পানির মধ্যে সাঁতার কাটে তখন কানকোর পাশে থাকা লম্বা পাখনা, গোটা দেহের সঙ্গে আটকে রাখে। গরম আবহাওয়া পছন্দ করে বলে এরা সাধারণত না শীত না গরম এমন সাগর এলাকায় বসবাস করে।
সাধারণ একটি উড়ন্ত মাছ লম্বায় ১৮-২৪ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। বড় প্রজাতির উড়ন্ত মাছ লম্বায় ২৩-৩৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। উড়ন্ত মাছ পানির উপরে ভাসমান বস্তুর চারদিকে ডিম ছাড়ে। এই ভাসমান বস্তুর মধ্যে আছে মাছ-ধরা জাল, দড়ি, জলজ উদ্ভিদ, ভাসমান কাঠের টুকরো ইত্যাদি। আকার অনুযায়ী প্রতিটি স্ত্রী মাছ ৫ হাজার থেকে ১২ হাজার ডিম দেয় একসঙ্গে। স্ত্রী মাছ ভাসমান বস্তুর চারদিকে আঠালো ফিতার মতো ডিম পাড়ে। পুরুষ-মাছ এই ডিমের উপর তাদের শুক্রাণু ঢেলে দেয়। যার ফলে ডিম নিষিক্ত হয়। নিষিক্ত হওয়ার প্রায় ১০০ ঘণ্টা পরে ডিমের ভেতর থেকে বাচ্চা বেরিয়ে আসে। এই বাচ্চা মাছ সাগরের পানির উপর ভাসতে থাকে। ক’দিন বাদে কিছুটা বড় হয়ে অপরিণত উড়ন্ত মাছের আকার নেয়। প্রায়ই দেখা যায় জেলেরা সাগরের পানি থেকে জাল ও মাছকে আকৃষ্ট করার জন্য পাতা ভাসমান বস্তু তুলে নেয়। এতে জমে-থাকা অনেক ডিম নষ্ট হয়ে যায়। উড়ন্ত মাছের খাবার হচ্ছে ছোট ছোট মাছ। খাবার শিকার করে সাধারণত রাতে। এই মাছ ১ থেকে ৩ বছর পর্যন্ত বাঁচে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।