সম্পাদকীয়-২
গৎবাঁধা আবহে আবদ্ধ থাকার কারণে অতীতের মত বর্তমান সরকারও রপ্তানী বহুমুখীকরণের উদ্যোগ নিচ্ছে না। কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় রপ্তানী বহুমূখীকরণের প্রজ্ঞা নেয়া সম্ভব ইনশাআল্লাহ।
, ২৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের রপ্তানী বাণিজ্য মূলত পোশাক খাতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা দেশের মোট রপ্তানী আয়ের প্রায় ৮৪ শতাংশ।
অন্য প্রধান রপ্তানী পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত পণ্য এবং হালকা প্রকৌশল পণ্যের রপ্তানী আয় কাক্সিক্ষত মাত্রায় নয়। অ্যাপারেল খাত ব্যতিরেকে অন্য খাতের অবদান মাত্র ১৮ দশমিক ৭১ শতাংশ। বছরের পর বছর ধরে দেশের নেতৃস্থানীয় অর্থনীতিবিদ, গবেষক এবং শিল্প বিশেষজ্ঞরা টেকসই আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত করার জন্য রপ্তানী বহুমুখীকরণের ওপর ক্রমাগতভাবে জোর দিয়েছেন। তবে বহুল আলোচিত এই ইস্যুতে এখনো তেমন অগ্রগতি হয়নি।
অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশি পণ্যের দুটি প্রধান রপ্তানী গন্তব্য। এককভাবে ইউরোপীয় ইউনিয়ন বৃহত্তম এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বৃহত্তম বাজার। এই দুটি রপ্তানী গন্তব্যে বাংলাদেশের মোট রপ্তানীর যথাক্রমে ৪৪ শতাংশ এবং ১৭ শতাংশ সংঘটিত হয় এবং অন্য গন্তব্যে রপ্তানী হয় ৩৯ দশমিক ০২ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ’র ওপর বাংলাদেশের অতিরিক্ত নির্ভরতা দেশের রপ্তানীকে ঝুঁকিতে ফেলেছে। এই অতিরিক্ত নির্ভরতা হ্রাস করার জন্য আমাদের দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা এবং উত্তর আমেরিকাসহ অন্য অঞ্চলের মতো সম্ভাবনাময় বাজারগুলো অন্বেষণ করা অত্যন্ত প্রয়োজন।
দেশের অন্য সম্ভাব্য পণ্য খাত, যেমন চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প, ফার্মাসিউটিক্যালস, আইসিটি ও আইটি এনাবল্ড সার্ভিসেস এবং হালকা প্রকৌশল পণ্য, তৈরি পোশাক খাতের মতো একই ধরনের সহায়তা পাচ্ছে না। এই সমস্যাগুলো বহুবার আলোচনা করা হয়েছে কিন্তু বাস্তবায়নের অগ্রগতি খুব বেশি চোখে পড়েনি।
রপ্তানী পণ্যের বহুমুখীকরণের জন্য বিভিন্ন শিল্পে বিশেষ প্রশিক্ষিত ও দক্ষতাসম্পন্ন জনবল প্রয়োজন। চামড়া, পাট, হস্তশিল্প, গৃহসজ্জা, প্রসাধনী, লাইট ইঞ্জিনিয়ারিং এবং আইসিটি খাতে দক্ষ এবং প্রশিক্ষিত জনবলের স্বল্পতার দরুন আমরা প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছি এবং আমাদের কাক্সিক্ষত পণ্য বহুমুখীকরণ প্রচেষ্টাও ব্যাহত হচ্ছে। জনবল/কর্মশক্তিকে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার জন্য প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ করা অত্যন্ত প্রয়োজন।
স্থানীয় উৎপাদক-কাম-রপ্তানীকারকদের গবেষণা ও উন্নয়নে আগ্রহের ঘাটতি রয়েছে, যা অপ্রচলিত রপ্তানী খাতে পণ্য এবং সেবা উদ্ভাবনের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা। উদ্ভাবনে বিনিয়োগ করার অনাগ্রহ এবং বেসরকারি খাত, একাডেমিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে ন্যূনতম সহযোগিতার অভাব রয়েছে, যা বাড়ানো দরকার। গবেষণা ও উন্নয়ন পার্ক স্থাপনের মাধ্যমে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র শিল্প ও স্টার্ট-আপদের জন্য ইনোভেশন হাব (ওহহড়াধঃরড়হ ঐঁন) নিশ্চিতকরণের লক্ষ্যে গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা সময়ের দাবি।
বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, মেধাসম্পদ সুরক্ষাকে যুগোপযোগীকরণ, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধিসহ বাজার প্রবেশাধিকার সহজ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্ভাবনের জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে রপ্তানী বহুমুখীকরণ কৌশল বাস্তবায়ন করে একক পণ্যের নির্ভরশীলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে ইনশাআল্লাহ।
মূলত, এসব বিষয় বাস্তবায়নের অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও জজবা এবং পরিক্রমা থেকে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের আগ্রাসান বহুর্মুখী। যুবসমাজকে ধ্বংস করার জন্য এদেশে মাদকের ভয়াবহ বিস্তার করছে।
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশীদের মধ্যে দেশের মুহব্বত, মুসলমানের মুহব্বত ও ঈমানের জজবার তীব্র জাগরণ দরকার।
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনেক বেশী দামে গম আমদানী করা হচ্ছে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাকার অভাবে তিন কোটি মানুষ পায় না চিকিৎসা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী খাজায়ে খাজেগাঁ, হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই মুহররমুল হারাম শরীফ আজ।
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












