গ্রাহকের ৬৫০০ কোটি টাকা দিচ্ছে না ৮১ বিমা কোম্পানি
, ০৯ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ মার্চ, ২০২৩ খ্রি:, ১৬ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আস্থা সংকটের কারণে দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান ১ শতাংশের নিচে। দেশের অর্থনীতিতে বিমার অবদান বাড়ানো এবং বিমা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য তাগিদ দিচ্ছে সরকার।
আইডিআরএর সাবেক সদস্য গকুল চাঁদ বলেছে, দেশের বিমা কোম্পানির খোদ সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের আস্থা নেই। কারণ কোম্পানিগুলো বিমা দাবি নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করেন। বিমা করানোর সময় কোম্পানির এজেন্টরা অনেক প্রলোভন দেখায়। আবার মেয়াদ পূর্তি হওয়া বিমার টাকা কিংবা বিমা দাবি টাকা দিতে চায় না। ১০ হাজার টাকার বিমা দাবির জন্য আরও ১০ হাজার টাকা খরচ করতে হয়। এ কারণে বিমা করতে আসেন না সাধারণ মানুষ।
আইডিআরএর তথ্য মতে, ২০২২ সালে বিমার সংখ্যা ছিল ৮৮ লাখ ৮৬ হাজার ৪৩৬টি। সে বছরে মোট ৩০ লাখ ৬২ হাজার ৪৬৮টি বিমা দাবি ছিল গ্রাহকদের। এ গ্রাহকদের বিমার টাকার পরিমাণ ছিল ১৬ হাজার ৮২০ কোটি টাকা। এর মধ্যে ১৯ লাখ ১২ হাজার ৮৬৯টি বিমার মোট ১০ হাজার ২৬০ কোটি ৩৮ লাখ টাকার বিমা দাবি পরিশোধ হয়েছে। অর্থাৎ ২০২২ সালে গ্রাহকদের ১১ লাখ ৪৯ হাজার ৫৯৯টি বিমা দাবির ৬ হাজার ৫৬০ কোটি টাকা দিচ্ছে না ৮১টি বিমা কোম্পানিগুলো।
সূত্র জানায়, ২০২১ সালে বিমা দাবির পরিমাণ ছিল ১৩ হাজার ৪৭৩ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে ৮ হাজার ৬৫৬ কোটি ২ লাখ টাকা পরিশোধ করেছে কোম্পানিগুলো। গ্রাহকদের প্রায় ৫ হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেনি।
একইভাবে ২০২০ সালে ছিল বিমা দাবির পরিমাণ ছিল ৯ লাখ ৭১৭ কোটি ২৩ লাখ টাকার। সে বছর ৬ হাজার ৬৩১ কোটি ৪৫ লাখ টাকার দাবি পরিশোধ করেছে। অর্থাৎ ৩ হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেনি।
লকডাউনের আগের বছর ২০১৯ সালে বিমা দাবির পরিমাণ ছিল ৯ হাজার ৮২৮ কোটি ৫৮ লাখ টাকা। দাবি পরিশোধ করেছে ৭ হাজার ৮৪০ কোটি ৪২ লাখ টাকা। তার আগের বছর ২০১৮ সালে ১০ হাজার ৪৬৫ কোটি ৯১ লাখ টাকার বিমা দাবি ছিল। তার মধ্যে ৭ হাজার ৭৯৮ কোটি ৬ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে।
বিমা দাবি পরিশোধ না করার বিষয়টি স্বীকার করেছেন বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ করিব হোসেন। তিনি বলেন, বেশ কিছু কোম্পানি বিমা দাবি পরিশোধে গড়িমসি করছে। আমারা এসব কোম্পানির পর্ষদকে অবহিত করব। তারা যেন দ্রুত বিমা দাবিগুলো পরিশোধ করে।
তিনি বলেন,অধিকাংশ বিমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ করছে। কিন্তু হাতে গোনা কয়েকটি কোম্পানির কারণে আমাদের বিমা ব্যবসার সুনাম নষ্ট হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না।
আইডিআরএর তথ্য মতে, যেসব কোম্পানি গ্রাহকদের বিমা দাবি পরিশোধে গাফিলতি করছে সেগুলো হচ্ছে- বায়রা লাইফ ইনস্যুরেন্স, সানলাইফ ইনস্যুরেন্স, সানফ্লাওয়ার ইনস্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ইত্যাদি। সম্প্রতি এসব কোম্পানির এমডি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাহকরা মামলাও করেছে। বেশি কিছু কোম্পানির এমডি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
সার্বিক বিষয়ে আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, ৮ থেকে ১০টি কোম্পানির বিরুদ্ধে বিমা দাবি পরিশোধ না করার অভিযোগ রয়েছে। আমরা এ কোম্পানি এমডি-চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদকে ডেকে এক মাসের মধ্যে বিমা দাবিগুলো পরিশোধ করতে নির্দেশনা দিয়েছি। তারা যেন কোনোভাবে ফাঁকি দিতে না পারে সে জন্য প্রয়োজনে সম্পদ বিক্রি করে বিমা দাবি পরিশোধের কথা বলেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












