গ্রামে ডেঙ্গু রোগীর সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও
গ্রামাঞ্চলে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। আশঙ্কাজনভাবে ডেঙ্গু রোগী বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। লোকজনের মাঝে ডেঙ্গুর লক্ষণ থাকলেও সময়মতো পরীক্ষা না করায় বাড়ছে ঝুঁকি। প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা এবং ব্যাপক সচেতনতার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা।
গত ছয় মাসে পিরোজপুরে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ১৪২ জন। গত জুলাইয়ে সাড়ে তিনশ, আর চলতি মাসের ২৮ দিনে শনাক্ত হয়েছে ৮২২ জন রোগী। যা বিগত কয়েক বছরের তুলনায় চার গুন বেশি। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০০৪ জন। মারা গেছে দুই জন। জেলা হাসপাতালের পাশাপাশি ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসা নিচ্ছেন অনেকে।
সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৮ জন ডেঙ্গী রোগী ভর্তি আছে। যেখানে ধারণ ক্ষমতা ৫০ জন সেখানে ডেঙ্গু রোগীই ৭৮ জন ভর্তি। আমরা ডেঙ্গু রোগী নিয়ে হিমশিম খাচ্ছি। হাসপাতাল গুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুন রোগী থাকলেও আমরা পর্যাপ্ত সেবা দিয়ে যাচ্ছি।
গত সাত মাসে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৭৫ জন। মারা গেছে সাত জন। হাসপাতালে আলাদা ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীর সাথেই রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। এতে শঙ্কার কথা জানিয়েছেন রোগীর স্বজনরা।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম জানান, ডেঙ্গুর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত কিট এবং উপকরণ রয়েছে। চিকিৎসক ও নার্স সংকট থাকার পরও চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া রোগীর সংখ্যা আরও বাড়লে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালুর কথা জানান কর্তৃপক্ষ। তবে আপাতত ডেঙ্গু থেকে বাঁচার জন্য পরামর্শ দিয়েই দায়িত্ব পালন করছেন তারা।
ডেঙ্গু শনাক্তে শুধু এনএসওয়ান নয়, আইজিজি-আইএমএম পরীক্ষারও পরামর্শডেঙ্গু শনাক্তে শুধু এনএসওয়ান নয়, আইজিজি-আইএমএম পরীক্ষারও পরামর্শ
যশোরে ডেঙ্গু নিয়ে উদাসীনতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়েছে পড়েছে। লক্ষণগুলোকে অগ্রাহ্য করায় ঝুঁকি বেশি গ্রামাঞ্চলে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।