শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

নিত্যপণ্য: বিশ্ববাজারে দাম কমলেও এদেশে আর কমে না!

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, রাত ১:৫৬
নিত্যপণ্য: বিশ্ববাজারে দাম কমলেও এদেশে আর কমে না!
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারের অজুহাতে দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দামই আকাশছোঁয়া। বিশ্বের কোথাও কোনো পণ্যের দাম বাড়লে, আমদানি হোক বা না হোক, দেশেও সেটির দাম সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেওয়া হয়। অথচ আন্তর্জাতিক অঙ্গনে কোনো পণ্যের দাম কমলে সে অনুপাতে দাম আর কমানো হয় না। কখনও কমলেও তা কচ্ছপগতিতে কমে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে দেশের বাজারে নিত্যপণ্যের দাম দফায় দফায় এত বেড়েছে যে, এগুলো ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। অথচ এই যুদ্ধের প্রাথমিক ধাক্কা কাটিয়ে গত দেড় বছরে বিশ্ববাজারে অনেক পণ্যের দামই অর্ধেকে নেমে এসেছে। কিন্তু বাংলাদেশের বাজারে তা চলছে উল্টো।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকে গত ৪ আগস্ট প্রকাশ পেয়েছে জুলাই মাসের (মাসভিত্তিক) খাদ্যমূল্য সূচক বা ফুড প্রাইজ ইনডেক্স (এফএফপিআই)। এই সূচক অনুযায়ী, বৈশ্বিক গড় মূল্যসূচকে চিনির দাম না কমলেও খাদ্য, গোশত, দুগ্ধ, দানাদার খাদ্য ও তেলের দাম কমে এসেছে। এফএফপিআইয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক গত বছরের জুলাইয়ের চেয়ে ১৬.৭ শতাংশ কমেছে। গোশতের দাম কমেছে ৬.৩ শতাংশ। দুগ্ধজাত পণ্যে কমেছে ৩০.২ শতাংশ, দানাদার খাদ্যে ২১.৪ শতাংশ, ভোজ্য তেলে কমেছে শতাংশ ৩৯ এবং চিনিতে বেড়েছে ৩৩.৫ শতাংশ। কিন্তু বাংলাদেশের বাজারে এগুলোর মূল্যের ঊর্ধ্বগতি থামছে না কিছুতেই।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরের ব্যবধানে দেশে খাদ্যপণ্যের দাম বেড়েছে ২৪২ শতাংশ। টিসিবির হিসাবে, গত বছরের জুলাই মাসে দেশি পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৪৫-৫০ টাকা। বর্তমানে ৮০-৯০ টাকা। অর্থাৎ পণ্যটির দাম বেড়েছে ৭৮.৯৫ শতাংশ। আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৬৪.৭১ শতাংশ। দেশি রসুন বিক্রি হতো ৬০-৮০ টাকায়। বর্তমানে ২২০-২৬০ টাকা। এতে বেড়েছে ২৪২.৮৬ শতাংশ। রুই মাছের দাম কেজিপ্রতি ২৫০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা হওয়ায় মূল্যবৃদ্ধি ঘটেছে ৩৫.৫৯ শতাংশ। ৮৮-৯০ টাকার চিনি বিক্রি হচ্ছে ১২৮-১৩৫ টাকায়। সে হিসাবে দাম বেড়েছে ৪৭.৭৫ শতাংশ।
বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও তার সুফল কেন পাওয়া যায় নাÑ এ প্রশ্নের উত্তরে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, ‘এটা আমাদের পোড়া কপাল। দেশের অর্থনীতির পরিচালকরা সঠিকভাবে কাজ করতে পারছেন না। আবার ব্যবসায়ীদের মুনাফাপ্রীতি অনেক বেড়ে গেছে। ফলে বিশ্ববাজারে পণ্যের দাম বাড়লে এখানে যত দ্রুত বাড়ে, কমলে আর সে রকম হয় না। গণমাধ্যমকে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশ্ন করতে হবে, এ অবস্থা থেকে কেন বের হওয়া যাচ্ছে না।’
আন্তর্জাতিক বাজারে দর বাড়লে দেশেও বাড়ে, কিন্তু কমলে আর সে রকম কেন ঘটে নাÑ এ সম্পর্কে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের ওঠানামার সম্পর্ক আছে বটে। কিন্তু দেশীয় কিছু বিষয়ও এখানে যুক্ত আছে। তিনি বলেন, ‘যে পণ্যের দাম বিদেশে কমেছে, সেটি আমাদের দেশে কতটা উৎপাদন ও আমদানি হয় তা বিবেচনায় নিতে হবে। যদি বেশি উৎপাদন হয়, তবে কম আমদানি করলেও চলবে। আর যদি কম উৎপাদন হয়, তবে বেশি আমদানি করতে হবে। এই পণ্যমূল্যের ওঠানামা বাজারকে বেশি প্রভাবিত করবে। আমদানি করা খাদ্যপণ্যে ডিউটি ও ট্যারিফ কম ধরা হয়। এটি আরও কমিয়ে দর কমানো সম্ভব। অপরদিকে ডলারের বিপরীতে আমাদের টাকার প্রায়ই অবমূল্যমান হচ্ছে। তাই আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমলেও আমাদের তেমন কাজে আসছে না। কেননা ডলারের বিপরীতে টাকার দামই কমে গেছে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৫ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৫ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৫ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৫ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৫ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৫ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৫ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৫ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৫ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৫ ঘণ্টা আগে