বিশ্বে প্রথম মানুষের মস্তিষ্কে গোলকৃমি শনাক্ত
সাধারণত পাকস্থলী থেকে শুরু করে পরিপাকতন্ত্রের অন্যান্য অঙ্গ, চোখ ও পেশিতেও পরজীবী কৃমি শনাক্তের ঘটনা নিয়মিতই ঘটে। চিকিৎসাশাস্ত্রেও এ ধরনের বহু নজির লিপিবদ্ধ আছে। কিন্তু অস্ট্রেলিয়াতে যে অঙ্গে পরজীবীর সংক্রমণ ঘটল -তা বিরলই নয়, এই প্রথম।
দেশটিতে ৬৪ বছর বয়সি এক নারীর মস্তিষ্ক থেকে জীবন্ত পরজীবী কৃমি পাওয়া গেছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ও ক্যানবেরা হাসপাতালের ডাক্তার ও গবেষকরা সেই নারীর মস্তিষ্কে ৮ সেন্টিমিটার (৩.১৫ ইঞ্চি) লম্বা গোলকৃমি রাউন্ডওয়ার্ম খুঁজে পায়। শুধু তাই নয় ‘ওফিডাসকারিস রবার্টসি রাউন্ডওয়ার্ম’ কৃমির লার্ভাগুলো তার ফুসফুস, যকৃতসহ অন্য অঙ্গকেও সংক্রমিত করেছিল।
অথচ এটি এমন এক পরজীবী, যার বাসস্থান অজগরের খাদ্যনালি ও পেটে।
এএনইউ ও ক্যানবেরা হাসপাতালের সংক্রামক রোগের বিশেষজ্ঞ সঞ্জয় সেনানায়েক এক বিবৃতিতে জানিয়েছেন, শুধু মানুষের ক্ষেত্রেই নয়। তাদের জানামতে স্তন্যপায়ী প্রজাতির মস্তিষ্কে ওফিডাসকারিস শনাক্তের ঘটনা এটিই প্রথম।
ওফিডাসকারিস কৃমির আবাস মূলত অজগরের খাদ্যনালি ও পাকস্থলীতে
সাধারণত এ ধরনের রাউন্ড ওয়ার্ম মার্সুপিয়াল ও ছোট স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পাওয়া যায়। অজগর এই প্রাণীগুলো খেলে, সাপের মধ্যেই কৃমির এই প্রজাতিটি তার জীবনচক্র সম্পন্ন করে।
মস্তিষ্কের এই পরজীবী কৃমির সংক্রমণ নিয়ে এরই মধ্যে ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এই নারী সম্ভবত ওয়াররিগাল গ্রিনস থেকে সংক্রমিত হয়েছেন। এটি এক ধরনের অস্ট্রেলীয় ঘাস, যা খাওয়া যায়। তিনি সম্ভবত বাড়ির কাছ থেকে এটি সংগ্রহ করেছিলেন এবং রান্না করে খেয়েছিলেন।
এই ঘাসগুলো অজগরদের আবাসস্থল, যারা তাদের মল দিয়ে সেখানে এই পরজীবীর ডিম ছুড়ে ফেলত।
সেনানায়েকের মতে, এই ঘটনা প্রাণী থেকে মানুষে রোগ ছড়ানোর ক্রমবর্ধমান ভয়াবহতার ঝুঁকির দিকেই ইঙ্গিত করছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।