গ্যাটকো দুর্নীতি মামলা থেকে খালেদাসহ তিনজনকে অব্যাহতি
গ্যাটকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অব্যাহতি দিয়েছে আদালত। একইসঙ্গে অপর ১২ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের এ আদেশ দেন।
এদিন মামলাটি চার্জগঠনের শুনানির দিনে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পক্ষে আইনজীবী হাজিরা দাখিল করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম সকল আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের পক্ষে শুনানি করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারসহ আসামিপক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জাকির হোসেন ভূইয়া অব্যাহতির আবেদন করে শুনানি করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিনজনকে অব্যাহতি দিয়ে ১২ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন।
খালেদা জিয়ার আরেক আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।