সংবাদ বিজ্ঞপ্তি:
গোপালগঞ্জে গরু জবাইয়ে নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম এবং সংলগ্ন সিন্ধিয়াঘাট এলাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দ্বীনি স্বাধীনতায় হস্তক্ষেপ এবং কুরবানির পশু বা সাধারণ সময়ে গরু জবাইয়ের ওপর অন্যায্য বাধা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী, সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আওরঙ্গজেব এর পক্ষ থেকে স্থানীয় মুসলিম বাসিন্দা ও গোশত বিক্রেতাদের ওপর নানা ধরনের ভয়ভীতি, হুমকি এবং আইনি হয়রানির ভয় দেখানো হয়েছে, যা স্বাধীন বাংলাদেশের সংবিধান এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন।
খবরে প্রকাশ, সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এস আই খন্দকার আওরঙ্গজেব স্বীকারোক্তি দিয়েছে যে, উপর মহলের নির্দেশে গরু জবাই করতে নিষেধ করা হয়েছে। (সূত্র: কাশিয়ানী সময়, তারিখ: ২১/০৫/২৬)
আমরা শতকরা ৯৮ ভাগের বেশি মুসলমানের এই দেশে গরু জবাইয়ে বাঁধা দেয়ার জন্য চরম নিন্দা জানাচ্ছি।
বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন রাষ্ট্র। এদেশের সংবিধান প্রতিটি নাগরিককে নিজ নিজ দ্বীনি অনুশাসন, উৎসব এবং আচার-অনুষ্ঠান কোনো ধরনের ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে পালন করার পূর্ণ অধিকার দিয়েছে। আবহমানকাল ধরে এই ভূখ-ের মুসলমানরা দ্বীনি নিয়ম অনুযায়ী হালাল পশু জবাই এবং তা কেনাবেচা করে আসছেন। দেশের প্রচলিত কোনো আইনে মুসলমানদের এই দ্বীনি ও অর্থনৈতিক অধিকার নিষিদ্ধ করা হয়নি।
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও অসংখ্য অলি-আউলিয়ার এই পবিত্র ভূমিতে কোনো নির্দিষ্ট অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীকে তাদের দ্বীনি অধিকার থেকে বঞ্চিত করার বা হুমকি দেওয়ার দুঃসাহস কোনো সরকারি কর্মকর্তার থাকা উচিত নয়। ইতিপূর্বে কুড়িগ্রাম জেলার নাগেশ^রী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীর-পাঠ বাজারে দীর্ঘদিন গরুর গোশত বিক্রি না করার যে স্থানীয় প্রথা বা নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। দেশের কোনো অঞ্চলে কোনো প্রতিবন্ধকতা ও অন্যায্য নিষেধাজ্ঞা থাকলেও, সচেতন রিসালতী জনতা এবং সুনাগরিকদের নিয়মতান্ত্রিক ও আইনি লড়াইয়ের মাধ্যমে সর্বত্র মহান আল্লাহ পাক উনার রহমতে দ্বীনি অধিকার পুনর্বহাল হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরেও কোনো ধরনের অন্যায্য ও বেআইনি নিষেধাজ্ঞা বরদাশত করা হবে না।
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি ও অবস্থান:
১. আইনি অধিকারের নিশ্চয়তা: মুকসুদপুরের জলিরপাড়সহ দেশের প্রতিটি প্রান্তে মুসলমানদের দ্বীনি নিয়ম অনুযায়ী গরু জবাই, গোশত প্রস্তুত এবং কেনাবেচার ক্ষেত্রে অনতিবিলম্বে সকল প্রকার বাধা ও অদৃশ্য নিষেধাজ্ঞা দূর করতে হবে।
২. জবাবদিহিতা নিশ্চিতকরণ: ক্ষমতার অপব্যবহার করে যে বা যারাই সাধারণ মুসলিম নাগরিকদের হুমকি দিয়েছে বা ভয়ভীতি দেখিয়েছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনতিবিলম্বে সেই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. দ্বীনি সম্প্রীতি রক্ষা: কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত এজেন্ডা বা উসকানিমূলক আচরণের কারণে যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং দ্বীনি সম্প্রীতি নষ্ট না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে সদ্বিবেচনা ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দেশের সচেতন ছাত্র, শ্রমিক এবং আমজনতা সর্বদা ইনসাফ ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা চাই না; তবে দ্বীনি স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর যেকোনো আঘাত নিয়মতান্ত্রিক, আইনি এবং শান্তিপূর্ণ উপায়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রশাসনকে অনতিবিলম্বে এই সংকটের সমাধান করে এলাকায় শান্তি ও দ্বীনি অধিকার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আর অবশ্যই এই দেশে মুসলমানদের সর্বত্র গরু কুরবানী ও গরু জবাই করার স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করতে হবে। যারা গরু জবাই করতে বাঁধা সৃষ্টি করবে তাদেরকে মুসলমানদের দ্বীনী অধিকারে হস্তক্ষেপের কারণে গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, থানায় শতবর্ষী বৃদ্ধ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গের ৬৫০ বছরের আদিনা মসজিদকে ‘মন্দির’ দাবি
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরির একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন আসছে -ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কথিত ‘লাভ’ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে: ববি হাজ্জাজ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুড়িগ্রামে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেতরাংগা সীমান্তে ৪ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












