গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে, আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
গোটা জাতি লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক। আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা অনেকবার তুলে ধরেছে। এ সময়, গণতন্ত্র যেন আর কোনও ফ্যাসিবাদী শক্তি দ্বারা আক্রান্ত না হয়, সে ব্যাপারে সতর্ক করেন তিনি। বৈঠকটির পর রাজনীতিতে সুবাতাস বইবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা। সেইসাথে, যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলেও প্রত্যাশা তার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।