গৃহসজ্জা: ইলেকট্রিক পণ্যের যত্ন
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
ফ্রিজ সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। কখনও অতিরিক্ত লোড করবেন না। তাহলে কমপ্রেসারের উপর চাপ পড়বে। তাহলে ধীরে ধীরে ফ্রিজের লাইফটাইম কমতে থাকবে। ফ্রিজের পিছনে কনডেনসার কয়েল থাকে, যা ফ্রিজকে ঠা-া রাখতে সাহায্য করে। খেয়াল রাখবেন এই জায়গাটি যেন পরিষ্কার ও ঠা-া থাকে। ফ্রিজের ভিতরের তাপমাত্রা ৪ ডিগ্রির সেলসিয়াসের বেশি রাখবেন না। আর ফ্রিজারের জন্য ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই আদর্শ। খুব ভারী বোতল দরজার পাশের তাকগুলোতে রাখবেন না। গরম খাবার ফ্রিজে রাখবেন না। ফ্রিজের দরজাও বেশিক্ষণ খুলে না রাখাই উত্তম।
ওয়াশিং মেশিনে কখনও চেপে কাপড় দিবেন না। ভারি পর্দা, কার্পেট, রাবারের জিনিস ও লেদার এই মেশিনে দেওয়া যাবে না। পোশাকে পকেটে অনেক সময় চুইংগাম বা ধাতুর পয়সা, সেগুলো দেখে নিন। মাসে অন্তত এক বার করে ২ কাপ সাদা সিরকা ও উষ্ণ পানি দিয়ে পরিষ্কার করতে হবে। কাপড় পরিষ্কার হয়ে গেলে মেশিনের দরজা কিছুক্ষণ খুলে রাখুন, এরফলে অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাব দূর হয়ে যাবে। মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করলে ওয়াশিংমেশিন বেশি দিন ভাল থাকে।
গরমের সময় খুব প্রয়োজনীয় একটি ডিভাইস এসি। এয়ার ফিল্টার ও কয়েল নিয়মিত পরিষ্কার না রাখলে, নষ্ট হয়ে যেতে পারে যন্ত্রটি। এসির তাপমাত্রা কত রাখতে হবে তা নিয়ে রয়েছে অনেক দ্বিমত। তবে ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে ভাল। আমরা সব সময় এসি রিমোট দিয়ে বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যাই। তবে চালু থাকে এসির মেন সুইচ। ফলে এসির স্থায়িত্ব কমে এবং বিদ্যুৎ বিল বেশি আসে। শুধু ভেতরে নয়, এসির বাইরের অংশটাও নিয়মিত পরিষ্কার করুন। অনেক দিন এসি বন্ধ থাকলে, চালু করার আগে সার্ভিসিং করিয়ে নিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ফুরাই’আহ বিনতে মালিক রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৯)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












