গৃহপরিচারিকা পেটানোর ঘটনা প্রকাশের নেপথ্যে অন্য ঘটনা!
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ১১ মে, ২০২৩ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানায় উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন। তিনি সম্প্রতি গৃহপরিচারিকাকে মারধর করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে ঘটনা গত বছরের। ঘটনা প্রকাশের পর গত ২০ এপ্রিল তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ঘটনাটি অনুসন্ধান করেন নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহম্মদ শহীদুল ইসলাম। তার তদন্তে উঠে আসে নির্দয়ভাবে মেয়ে শিশুকে পেটানোর ঘটনা ‘সত্য’। শুধু মারধর নয়, ওই শিশুকে দিয়ে নানা সময়ে হাত-পা মালিশ ও টেপানোসহ নানা কাজ করিয়ে নিতো আরাফাত।
এছাড়া নিয়মিত যাতায়াতের সুবাদে এসআই আরাফাত তার বন্ধু রাশেদের স্ত্রী ফারজানা আলী চৌধুরী রুমুর ওপর কিছুটা দুর্বল হয়ে পড়ে। দুজনের মধ্যে ডিজিটাল মাধ্যমে অশোভন আলাপের প্রাথমিক সত্যতা মিলেছে তদন্তে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার মোমিন রোড এলাকার বাসিন্দা রাশেদুল আলম মানিক। ২০২২ সালে পাসপোর্ট আবেদন ভেরিফিকেশন করার সূত্র ধরে রাশেদের সঙ্গে তৎকালীন কোতোয়ালি থানায় দায়িত্বরত এসআই আরাফাতের সঙ্গে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।
আরাফাত যখনই সময় পেতো রাশেদের বাসায় যাওয়া-আসা করতো। তাদের বাড়ির কাজের মেয়েকে মারধর, তাকে দিয়ে হাত-পা টেপানো ও মালিশের কাজ করতো। গোপনে এসব কর্মকা-ের কিছু অংশ ভিডিও করে রাখে রাশেদের স্ত্রী ফারজানা আলী চৌধুরী রুমু।
ভিডিও ভাইরাল হওয়ার নেপথ্যে:
গত ৪ ফেব্রুয়ারি নগরের দামপাড়া এলাকার ‘হোয়াইট পার্ক’ নামের একটি হোটেলে ইভান আবির নামের এক পরকিয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় রাশেদের স্ত্রী ফারজানা। খবর পেয়ে রাশেদ ও এসআই আরাফাত হোটেলটির ২০১ নম্বর কক্ষ থেকে ফারজানা ও পরকিয়া প্রেমিককে হাতেনাতে ধরে ফেলে। ৬ ফেব্রুয়ারি স্ত্রীকে ডিভোর্স দেয় রাশেদ।
এদিকে, ফারজানার ধারণা, তাকে ডিভোর্স দেওয়ার নেপথ্যে এসআই আরাফাত জড়িত। এ কারণে ক্ষিপ্ত হয়ে নিজ মোবাইলে থাকা এসআই আরাফাতের ভিডিও ভাইরাল করে দেয় ফারজানা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)