গুমের মামলার বিচার সরাসরি সম্প্রচারের অনুমতি চাওয়া হবে
, ২৯ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো আপস করবে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, অভিযুক্তদের হাজিরার দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রপক্ষ প্রস্তুত রয়েছে। একইসাথে মামলার বিচারিক কার্যক্রম আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার এবং সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।
২২ অক্টোবর গুমের দুই মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা রয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, অতীতে অনেক প্রভাবশালী ব্যক্তি বা 'রাঘব বোয়াল' ট্রাইব্যুনালে আসলেও কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি ঘটেনি এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।
অন্যদিকে, সেনা কর্মকর্তাদের চলমান বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন এই বিচার প্রক্রিয়া নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)