গাড়ির চাকা চলছে না, চুলায় আগুন জ্বলছে না, অচল প্রায় কারখানা
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গত কয়েক দিন ধরে সারা দেশের পথঘাট, শিল্পাঞ্চল আর রান্নাঘরে গ্যাসের জন্য হাহাকার। একদিকে গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে পরিবহন ও শিল্পকারখানা, অন্যদিকে দফায় দফায় বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল অবস্থা বাসিন্দাদের। সিএনজি স্টেশনগুলোর চিত্রও এক। দিন গড়িয়ে রাত নামলেও সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসের লাইন শেষ হয় না।
স্টেশন মালিকরা জানিয়েছেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ লাইনে গ্যাসের চাপ বা প্রেসার মারাত্মকভাবে কমে গেছে। চাপ যখনই সামান্য বাড়ে, তখনই পাম্প চালু করা হয়, আবার কমে গেলে বন্ধ করে দিতে বাধ্য হন তারা।
সড়কে এই জটলা আর জ্বালানি সংকটের কারণে অধিকাংশ গণপরিবহন এখন গ্যারেজে বসা। আর এই সুযোগটাকেই হাতিয়ার বানিয়েছেন একশ্রেণীর চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। নগরীর ব্যস্ততম মোড়গুলোতে যানবাহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন অফিসগামী ও সাধারণ যাত্রীরা। কোনো মতে কোনো সিএনজি অটোরিকশা কিংবা রিকশার দেখা মিললেও গুনতে হচ্ছে সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া।
জ্বালানি সংকটের ঢেউ কেবল সড়কের চাকা থামিয়ে ক্ষান্ত হয়নি, তা আছড়ে পড়েছে সাধারণ রান্নাঘর থেকে শুরু করে বৃহৎ শিল্পাঞ্চলগুলোতেও।
অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পরিচিত শিল্পকারখানাগুলো এখন গভীর মন্দার মুখোমুখি। বিশেষ করে চট্টগ্রামের রড উৎপাদন কারখানা, পোশাক শিল্প, জাহাজ ভাঙা ইয়ার্ড এবং স্টিল স্ট্রাকচার কারখানায় গ্যাস সংকটের কারণে উৎপাদন নেমে এসেছে ৪০ শতাংশে।
উৎপাদন ব্যাহত হওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর অবস্থাও করুণ। রাউজান ও আনোয়ারা এলাকার একাধিক ২১০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ইউনিট এখন সম্পূর্ণ বন্ধ। ২২৫ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দৈনিক ৩৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ২৮ মিলিয়ন ঘনফুট। ফলে পুরো চট্টগ্রামজুড়ে বিদ্যুতের এক নজিরবিহীন ঘাটতি তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার তাগিদ মাভাবিপ্রবি উপাচার্যের
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমান চলাচলে বিঘ্ন, সৌদি আরবে আটকা ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১০ মামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অর্থপাচার ঠেকাতে ব্যর্থতার অভিযোগ, মার্কিন ব্যাংককে প্রায় ১৫ হাজার কোটি টাকা জরিমানা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা হাসপাতালে চিকিৎসাধীন
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা বাতিল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের সম্পত্তি ক্রোকের নির্দেশ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানকে ঠেকাতে কঠোর পদক্ষেপ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)