গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং ইসলামি শিক্ষা বিস্তারের লক্ষ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ।
গতকাল জুমুয়াবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে আবার বায়তুল মোকাররমে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব কমিয়ে দিয়ে গানের মতো বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা মুসলিম সমাজের আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী। তারা বলেন, গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং তা চরিত্রে অবক্ষয় ডেকে আনে। ইসলামি আদর্শে গড়া নতুন প্রজন্ম গঠনে চাই যোগ্য আলেমদের দ্বারা ধর্মীয় শিক্ষা।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসনে ইসলামি মূল্যবোধ ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে। তারা বলেন, শিক্ষা ব্যবস্থায় ইসলামকে প্রাধান্য না দিয়ে অপসংস্কৃতির প্রসারে সুযোগ করে দেওয়া হচ্ছে।
সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষক নিয়োগ না হলে সারা দেশের আলেম-ওলামাদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
বিক্ষোভকারীরা গানের শিক্ষক নিয়োগ বাতিল, শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার প্রসার ও প্রতিটি প্রতিষ্ঠানে ইসলামি শিক্ষকের আবশ্যিক নিয়োগের দাবি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)