-গাজীপুরে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিক
গাজীপুরে বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে নামলে তাদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পুলিশ কাজ করছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, চক্রবর্তী, গাজীপুর সদরের শিরিরচালা এলাকার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরের তাসমিয়া হারবাল লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন। খবর পেয়ে শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার চেষ্টা করছে। ৯ দফা দাবিতে বেতন বৃদ্ধিসহ আন্দোলন করছেন ভেরিতাস ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা।
টঙ্গীর পশ্চিম থানার খাঁ পাড়া এলাকার সিজন ড্রেস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষ, প্রাণ গেলো নারী শ্রমিকের :
আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ শ্রমিক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জিরাবো এলাকার মাসকট নামের একটি পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক মাসকট গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, টানা শ্রমিক আন্দোলনের সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা মাসকট কারখানা এখনও বন্ধ রাখা হয়েছে। সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে ওই কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়। একপর্যায়ে তারা রেডিয়েন্স ও সাউদার্ন গার্মেন্টসে হামলা চালায়। এ সময় রেডিয়েন্স কারখানার শ্রমিকরা বাইরে বের হয়ে আসলে মাসকট গ্রুপের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রোকেয়া বেগম নামের এক শ্রমিক মারা যান।
আশুলিয়ায় আজ ১৯ তৈরি পোশাক কারখানা বন্ধ :
সাভারের আশুলিয়ায় গতকাল মঙ্গলবারও ১৯টি তৈরি পোশাক কারখানা বন্ধ। তার মধ্যে ১৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বাকি চারটি কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে এসেও কাজ না করে বের হয়ে যান। এ ছাড়া গাজীপুরে তিনটি কারখানা বন্ধ আছে।
আশুলিয়ার কারখানা বন্ধের এই তথ্য জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ। তারা জানায়, আশুলিয়ায় ২৭২টি কারখানার মধ্যে চালু আছে ২৫৩টি। শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ আছে ১৫টি কারখানা।
বিজিএমইএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, আশুলিয়ার ২৭২টি কারখানার মধ্যে ২৬০টি ইতিমধ্যে আগস্ট মাসের বেতন পরিশোধ করেছে। সামগ্রিকভাবে সংগঠনটির ৯৪.৩১ শতাংশ সদস্য কারখানা আগস্ট মাসের বেতন দিয়েছে।
আরও পড়ুন
সব ›
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।