গাজীপুরে বাম্পার আমন ধান ফলন: ৫ উপজেলায় কৃষকরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে লাভবান
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরে এবার পাঁচটি উপজেলায় ৪২,৮০০ হেক্টর জমিতে আমন ধান কেটে কৃষকরা বাম্পার ফলন ঘরে তুলেছেন। গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদারকি ও পরামর্শে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবছর ফলন অত্যন্ত ভালো হয়েছে। কৃষকরা ধান কর্তনের পাশাপাশি সরিষা ও বোরোর আবাদে প্রস্তুতি শুরু করেছেন।
গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান জানান, এবছর পাঁচটি উপজেলায় আগাম ভ্যারাইটি ধানসহ বিভিন্ন ধানের চাষ করা হয়েছে। তিনি বলেন, এবার আমরা ব্রি ধান-৭১, ৭৫, ব্রি ধান-৮৭ এবং বিনা ধান-১৭, ২০ চাষ করেছি। এগুলো আগাম কর্তনের জন্য উপযুক্ত এবং অতিরিক্ত ফলন দেয়। আগাম কর্তনের ফলে কৃষকরা সরিষা আবাদও করতে পারছেন। আমাদের পরামর্শ এবং তদারকির কারণে ধান ঘরে তুলতে কোনো বড় সমস্যা হয়নি।
উপপরিচালক আরও বলেন, আমন ধানের মধ্যে সবচেয়ে ভালো ফলন দেয়া ভ্যারাইটি হলো বিনা ১৬, ১৭ এবং বিনা ২০। ব্রি ধান-১০৩ প্রতি হেক্টরে ৬ টন এবং ব্রি ধান-৪৯ প্রতি হেক্টরে ৫.৫ টন উৎপাদন দিচ্ছে। ব্রি ধান-৪৯ ভ্যারাইটি পুরানো হলেও এখনও কৃষকদের মধ্যে জনপ্রিয়। কারণ এগুলো পোকামাকড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে ভালোভাবে রক্ষা পায়।
তিনি আরও জানান, এবছর পাঁচটি উপজেলায় মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১,৯২,৬০০ মেট্রিক টন। আমরা আশা করছি, গত বছরের তুলনায় এবছর প্রায় ১,০০০ মেট্রিক টন বেশি উৎপাদন হবে। কৃষকদের মধ্যে সরকারি সহায়তার কারণে ধান চাষ আরও লাভজনক হয়েছে।
উপপরিচালক জানিয়েছেন, এবছর পাঁচটি উপজেলায় ৪,০০০ কৃষককে সরকারিভাবে বিনামূল্যে ধান বীজ এবং এমপিও-ডিএপি সার সরবরাহ করা হয়েছে। কৃষকরা যেভাবে ধান চাষে জৈব এবং রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করেছেন, তার জন্য কোনো উল্লেখযোগ্য রোগবালাই হয়নি। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি যাতে ধান উৎপাদন ও লাভ সর্বাধিক হয়।
তিনি আরও বলেন, ইতোমধ্যেই ১০ ভাগ ধান কাটা হয়েছে, ৪০ ভাগ মাঠে পাকা অবস্থায় রয়েছে। অগ্রহায়ন মাসের মধ্যে শতভাগ ধান কর্তন শেষ হবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ঘরে তোলা সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












