গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা: যা বলছে গাজাবাসী ও ফিলিস্তিন কর্তৃপক্ষ
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প যে ২০-দফা প্রস্তাবনা দিয়েছে তাকে ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করেছেন গাজাবাসী। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রস্তাবনাটিকে স্বাগত জানিয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের পরিকল্পনাকে গাজাবাসী প্রহসন হিসেবে দেখছে। তারা সংশয় প্রকাশ করেছে যে, এ উদ্যোগ যুদ্ধ বন্ধ করতে পারবে না।
খবরে বলা হয়, দক্ষিণ গাজার উপকূলীয় আল-মাউয়াসি ক্যাম্পে আশ্রয় নেয়া ৩৯ বছর বয়সী ইব্রাহিম জুদেহ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটা পরিষ্কার যে এটা একটা অবাস্তব প্রস্তাব। ’
‘এতে এমনসব প্রস্তাব করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানে যে, হামাস এটা গ্রহণ করবে না। তার মানে, যুদ্ধ এবং দুর্ভোগ চলতেই থাকবে,’ বলেন তিনি।
৫২ বছর বয়সী আবু মাজেহ নাসেরও একই রকম অভিমত ব্যক্ত করে বলেছেন, ‘এটা গাজায় যুদ্ধবন্দীদের মুক্ত করার একটা কৌশল মাত্র। এর মাধ্যমে কোনো শান্তি আসবে না। ’
মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে বাস্তুচ্যুত হয়ে উত্তর গাজায় অবস্থান নেয়া আবু মাজেহ নাসের প্রশ্ন রাখেন- যুদ্ধ শেষ করার আনুষ্ঠানিক গ্যারান্টি ছাড়াই সমস্ত বন্দীকে হস্তান্তর করার অর্থ কি? তিনি বলেন, ‘এটা সবই কারসাজি। ’
তিনি বলেন, ‘হামাস তো দূরের কথা সাধারণ জনগণ হিসেবে আমরাও এ প্রহসন মেনে নিতে পারি না। ’
ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানালো ফিলিস্তিন কর্তৃপক্ষ:
যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তারা শান্তি স্থাপনে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক’ সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে কাজ চালিয়ে যাবে।
ট্রাম্পের প্রস্তাবনা অনুসারে, ‘সংস্কার কার্যক্রম’ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ পাবে ফিলিস্তিন কর্তৃপক্ষ। সে পর্যন্ত গাজার শাসন করবে একটি ‘অস্থায়ী টেকনোক্র্যাট’ সরকার। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)