গাজা যুদ্ধ বন্ধের প্রস্তাবে ফের মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো, বিভিন্ন দেশের নিন্দা
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্যই এই প্রস্তাব সমর্থন দেয়। ভেটোর কারণে বাতিল হয়ে যায় প্রস্তাবটি।
প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ার পর, আলজেরিয়া সতর্ক করে দিয়েছে যে, এর ফলে গণহত্যা প্রতিরোধে অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি হয়েছে।
জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত বেনডজামা ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চেয়ে তার বক্তব্য শুরু করে।
সে বলেছে, ‘আমাদের ক্ষমা করো, কারণ বিশ্ব অধিকারের কথা বললেও তোমাদের তা থেকে বঞ্চিত করে। দখলদার ইসরায়েল প্রতিদিন হত্যাকা- চালাচ্ছে, কিন্তু তার কিছুই হয় না। ’
১৯৯৪ সালে রুয়ান্ডা এবং ১৯৯৫ সালে বসনিয়ার কথা উল্লেখ করে বেনডজামা বলেছে, ‘এই কাউন্সিল ইতোমধ্যেই গণহত্যা রোধে দুবার ব্যর্থ হয়েছে। আজ মনে হচ্ছে আমরা তৃতীয়বারের মতো ব্যর্থতার সাক্ষী হতে চলেছি। এই মুহূর্তে আমাদের প্রত্যেককে গণহত্যা বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে, নয়তো যারা এর সঙ্গে জড়িত তাদের মধ্যে গণ্য হতে হবে। ’
পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেন, ভেটো একটি মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে নেয়া পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে। গাজায় বর্বরতা, ধ্বংসযজ্ঞ এবং ব্যাপক বাস্তুচ্যুতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার একটি সুযোগ তৈরি হয়েছিলো। ’
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি যুক্তরাষ্ট্রের ভেটোকে দুঃখজনক হিসেবে বর্ণনা করে।
জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূতও মার্কিন ভেটোর নিন্দা করেছেন।
যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানে হতাশ চীনের রাষ্ট্রদূত ফু কং।
ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা বলেছে, তার দেশের ভোট শান্তির পক্ষে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে।
সে বলেছে, ‘যতক্ষণ গাজার বিষয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই বিপর্যয়ের সাক্ষী হবে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)