দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
গাজা যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে -মোসাদের সাবেক উপ-প্রধান
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২১ মে, ২০২৪ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চলমান গাজা যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপ-প্রধান রাম বেন-বারাক। সে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে।
সে বলেছে, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক। এর সুষ্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার। আমাদের রাষ্ট্রও পতনের মুখে রয়েছে।
রাম বেন-বারাক বলে, আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়। প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সে যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি।
এর আগে, ইজাক ব্রিক নামের ইসর্ইালের সাবেক এক কমান্ডার বলেছিলো, ইসরাইলি হোম ফ্রন্ট কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। কেননা এই যুদ্ধ গাজায় যুদ্ধের চেয়ে হাজার গুণ কঠিন এবং গুরুতর হবে।
এই সাবেক কমান্ডার বর্তমান ইসরাইলি চিফ অব স্টাফের সমালোচনা করে বলে, হারজি হালেভি গর্তে পড়েছে, সে অনেক আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছে, নিজের পছন্দের কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল নিয়োগ দিয়ে চলেছে। একে ইসরাইলি সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে গুরুতর কেলেঙ্কারি মন্তব্য করে।
ব্রিক বলেছে, আমরা ইতোমধ্যেই হামাসের সঙ্গে যুদ্ধে হেরে গেছি এবং বিশ্বে আমাদের মিত্রদেরও হারাতে বসেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)