গাজা নিয়ে জরুরি তিনটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাদিস ১৩৯১ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংকট নিয়ে জরুরি তিনটি শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এগুলোর মধ্যে শুধু আরব দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি সম্মেলন। আরেকটি হবে ইসলামিক দেশগুলো নিয়ে। আর অন্যটি হবে আফ্রিকান দেশগুলোর অংশগ্রহণে।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে ঠিক কবে এসব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে তারিখ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। শুধু বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এসব সম্মেলনের আহ্বান জানাবে সৌদি আরব।
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে এসব কথা বলেন। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই সৌদি আরব রিয়াদে তিনটি জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করবে।”
তিনি আরো বলেন, “সৌদি আরব এই সপ্তাহে, আগামী কয়েক দিনের মধ্যে রাজধানী রিয়াদে একটি জরুরি আরব শীর্ষ সম্মেলন ডাকবে। আফ্রিকা-সৌদি শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে। তারপর অনুষ্ঠিত হবে ইসলামিক শীর্ষ সম্মেলন।”
খালিদ আল-ফালিহ বলেন, স্বল্প সময়ের মধ্যে সৌদি আরবের নেতৃত্বে এই তিনটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব সমাবেশের উদ্দেশ্য হবে বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)