গাজা দখলের হুমকি সন্ত্রাসী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
হামাস যদি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি না হয় তবে গাজা দখল করবে বলে হুমকি দিয়েছে ইহুদীবাদী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর আল-জাজিরার।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কাৎজ বলেছে, হামাস যতবার জিম্মিদের ফেরত দিতে নাকচ করবে, গাজা উপত্যকার তত ভূখ- তারা হারাবে। যদি জিম্মি মুক্তি না দেওয়া হয় ধীরে ধীরে সমগ্র গাজা ভূখ- দখল করে নেবে ইসরায়েল।
ইসরায়েলি হামলায় গত মঙ্গলবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। আর আহত হয়েছেন ৯০৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গত বৃহস্পতিবার থেকে নতুন করে গাজায় স্থল অভিযান শুরু করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরু হওয়ার পর গত বৃহস্পতিবারই গাজাজুড়ে অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
এদিকে, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় গাজার অনেক বাসিন্দা আবারও প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন। কারণ সন্ত্রাসী ইসরায়েল নতুন করে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি বিমান থেকে আবাসিক এলাকাগুলোতে লিফলেট ফেলা হয়েছে, যাতে উত্তরের বেইত লাহিয়া ও বেইত হানুন শহর, গাজা সিটির শিজাইয়া জেলা এবং দক্ষিণে খান ইউনিসের পূর্ব প্রান্তের শহরগুলোর বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গাজার মধ্যাঞ্চলে ট্যাংক পাঠানোর একদিন পর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তরের উপকূলীয় রুট বেইত লাহিয়াতেও স্থল অভিযান শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের বসতি পরিকল্পনায় মালয়েশিয়ার ক্ষোভ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের বসতি সম্প্রসারণ বন্ধের দাবি যুক্তরাজ্যের
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












