গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ‘ফ্রি মুভমেন্ট প্ল্যান’ সন্ত্রাসী ইসরায়েলের
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনার নতুন নাম দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগের মুখে তারা ‘স্বেচ্ছায় অভিবাসন’ শব্দটির বদলে ‘ফ্রি মুভমেন্ট প্ল্যান’ বা অবাধ চলাচল পরিকল্পনা ব্যবহার করছে।
সন্ত্রাসী ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১৩ এই তথ্য প্রকাশ করে।
চ্যানেল ১৩ জানায়, আন্তর্জাতিকভাবে অধিক গ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে উদ্যোগটি পুনরায় চালু করতে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকুত্তা জানায়, গাজা উপত্যকায় হামাসের অস্তিত্ব এখনো থাকায় গাজা থেকে যতটা সম্ভব বেশি ফিলিস্তিনিকে বের করে দেওয়ার চেষ্টা অব্যাহত আছে।
এপ্রিলে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনা এগিয়ে নিতে ইসরায়েলি প্রধানসন্ত্রাসী তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ক্যারোলিনকে দায়িত্ব দিয়েছে।
সোমালিল্যান্ড ও কঙ্গো প্রজাতন্ত্রের মতো দেশগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলেও সেই প্রচেষ্টা কোনো ফল বয়ে আনেনি।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে চ্যানেল ১২ জানায়, গাজা থেকে ফিলিস্তিনিদের স্থল, নৌ ও আকাশপথে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা সরকারের কাছে উপস্থাপন করেছিলো নিরাপত্তা বাহিনী। তবে বেশ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তারা।
ইসরায়েল বারবার ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতিকে ‘স্বেচ্ছায় অভিবাসন’ হিসেবে তুলে ধরেছে। তবে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং কঠোর অবরোধের মধ্যে জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে বারবার সতর্ক করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, হামাস ও আরব রাষ্ট্রগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয় -বোম্বে হাইকোর্ট
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামনের দিনে যুক্তরাষ্ট্রের সাথে কোনো পর্যায়েই আলোচনা হবে না -বাকায়ি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সত্যিই কি ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আমাদের পানিতে হাত দিলে হাত কেটে ফেলবো - ভারতকে পাকিস্তানি মন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)