গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব -এরদোগান
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৬ জুন, ২০২৪ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরায়েল শুধু শিশু হত্যাই করছে না, তারা মানবতাকেও ছিন্নভিন্ন করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজা ইস্যুতে বিশ্বমানবতা ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি।
গত মঙ্গলবার আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে গাজায় ঝুঁকিতে থাকা শিশুদের রক্ষা করতে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন তিনি।
গাজায় দখলদার ইসরায়েলি গণহত্যা বন্ধের ওপর জোর দিয়ে এরদোগান বলেন, ‘মাসের পর মাস গাজায় নিরীহ শিশুদের গণহত্যা চালানো হচ্ছে, এর বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানাই।’
বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের দিকে ইঙ্গিত করে এরদোগান যোগ করেন, ‘বিশ্ব কিন্তু পাঁচের মধ্যে সীমাবদ্ধ নয়।’
আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি আগ্রাসনে শহীদ হাজার হাজার শিশুদের স্মরণ করে এরদোগান বলেন, ‘এই বিশেষ দিবসে আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারানো সে ১৫ হাজার শিশুর কথা, যাদের বর্বরভাবে শহীদ করা হয়েছে।’
গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিশ্বমানবতা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তুর্কি প্রেসিডেন্ট। বলেন, ‘গাজায় শুধু শিশুদেরই নয়, মানবতাকেও হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)