গাজা আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান হামাসের
, ০২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৮ জুলাই, ২০২৫ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা যুদ্ধবিরতি ও বন্দী মুক্তিবিষয়ক চুক্তি ভেস্তে যাওয়ার জন্য হামাসকে দায়ী করে ট্রাম্প যে মন্তব্য করেছে, তাকে ‘অবাক করা’ বলে প্রত্যাখ্যান করেছে হামাস।
গত জুমুয়াবার ট্রাম্প বলেছে, হামাস ‘আসলে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির কোনো চুক্তিই চায়নি’। কাতারে হামাসের সাথে চলমান প্রায় তিন সপ্তাহব্যাপী পরোক্ষ আলোচনা থেকে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরে আসার একদিন পর তার এই মন্তব্য আসে।
এ প্রসঙ্গে হামাস কর্মকর্তা তাহের আল-নুনু এএফপিকে বলেন, ‘ট্রাম্পের এই মন্তব্য বিশেষভাবে বিস্ময়কর, কারণ এটি এমন এক সময় এসেছে, যখন কিছু আলোচ্য বিষয়ে অগ্রগতি হচ্ছিলো।’
তিনি আরো বলেন, ‘পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনায় যেসব বিষয় আলোচনার মধ্যে ছিলো, তা নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা বা অচলাবস্থার খবর পৌঁছায়নি।’
হামাসের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠ নুনু বলেন, ‘আমরা অবাক হয়েছি যে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে গেছে। আমরা যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট ভূমিকার অবসান চাই, যারা নেতানিয়াহুর পক্ষ নিচ্ছে, ট্রাম্প প্রকৃতপক্ষে যেকোনো চুক্তিকে বাধাগ্রস্ত করছে।’
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতাকারীদের প্রত্যাহারের ঘোষণা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)