গাজায় ১৩ হাজার অনিয়ন্ত্রণযোগ্য বোমা ছুঁড়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গত ৭ই অক্টোবর থেকে গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল যত বোমা ছুঁড়েছে তার অর্ধেকই অনিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ এই বোমাগুলো নির্দিষ্ট টার্গেটে আঘাত হানার জন্য ছোঁড়া হয়নি। গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের চলমান হামলার ধরণ পর্যালোচনা করে এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ এই রিপোর্টটি দিয়েছে। এতে দেখা গেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল গত ৭ই অক্টোবর থেকে গাজায় ২৯ হাজারের বেশি বোমা ফেলেছে। যার ৪০ থেকে ৪৫ শতাংশই ছিল অনিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ১১ হাজার থেকে ১৩ হাজার বোমা ছিল যা নিয়ন্ত্রণ করা যায় না এমন।
আনগাইডেড বা অনিয়ন্ত্রণযোগ্য এই বোমাগুলো সুনির্দিষ্ট কোনো টার্গেটে হামলা চালাতে সক্ষম নয়। ফলে এ জাতীয় বোমা হামলায় সাধারণত বেসামরিক জনগণই ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে গাজার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে এ জাতীয় বোমার ব্যবহার হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যুর কারণ হতে পারে, যা চলমান যুদ্ধে এরইমধ্যে দেখা গেছে। নিহতদের বড় অংশটিই নারী ও শিশু।
এ নিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র নির দিনার বলেছে, আমরা কোন ধরণের বোমা ব্যবহার করি, তা কখনও প্রকাশ করি না। তারা একাধিকবার দাবি করেছে যে, তাদের হামলার টার্গেট শুধুমাত্র হামাস সদস্যরা।
বেসামরিক গাজাবাসীদের তারা টার্গেট করছে না। তবে হামাসই বেসামরিক মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে আসছে দেশটি।
তবে বিশেষজ্ঞরা জানিয়েছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের এমন দাবির পক্ষে প্রমাণ পাওয়া যায় না। তারা বেসামরিকদের হতাহত হওয়ার পরিমাণ কমিয়ে আনতে কোনো ব্যবস্থা নিয়েছে তাদের হামলার হার দেখলে তা বিশ্বাস করা কঠিন। অ্যামনেস্টি উপদেষ্টা ব্রায়ান কাস্টনার বলেছে, আমি অত্যন্ত বিস্মিত এবং উদ্বিগ্ন। সঠিক স্থানে বোমা ব্যবহার না করা হলে বেসামরিক নাগরিকরা ভয়াবহভাবে আক্রান্ত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












