মুসলিমবিদ্বেষ:
কাশীরের পর এবার মথুরার শাহি মসজিদে জরিপ
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
হিন্দুত্ববাদীদের মিথ্যা মনগড়া দাবিকেই মেনে নিচ্ছে ভারতীয় আদলাতগুলো। বারানসির জ্ঞানবাপি মসজিদে হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে জরিপের অনুমতি আগেই দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এবার একই অনুমতি দেওয়া হলো মথুরার শাহি ঈদগাহ মসজিদের ক্ষেত্রেও। গত বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের বিচারক মায়াঙ্ক কুমারের নির্দেশ, আদালত নিযুক্ত এক কমিশনারের তদারকিতে ওই জরিপ চালানো হবে। সেই কমিশনারের নাম আদালত জানাবেন ১৮ ডিসেম্বর। সেদিনই জরিপসংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি স্থির করা হবে।
মসজিদ কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবে।
হিন্দুত্ববাদীদের মনগড়া বানোয়াট দাবি হলো, মথুরায় কথিত কৃষ্ণের জন্মস্থান। সেখানে নাকি আগে মন্দির ছিল, সপ্তদশ শতকে মোগল সম্রাট আওরঙ্গজেব নাকি তা ভেঙে তৈরি করে শাহি ঈদগাহ মসজিদ। সেই মিথ্যা দাবিতে ভর দিয়ে শাহি ঈদগাহকে ‘কৃষ্ণের জন্মভূমি’ হিসেবে চিহ্নিত করে সেখানে জমি মাপজোখ ও বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়েছিল হিন্দুরা।
গত বছরের ডিসেম্বরে স্থানীয় আদালত হিন্দুত্ববাদীদের সেই দাবিসংবলিত মামলাও গ্রহণ করে। মসজিদ কর্তৃপক্ষ তা চ্যালেঞ্জ জানিয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। হাইকোর্ট এখন সেই অনুমতি দেওয়ায় মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই একই যুক্তি দেখানো হয়েছে কাশী বিশ্বনাথ-জ্ঞানবাপি মসজিদ মামলায়ও। সেখানে আদালতের নির্দেশে জরিপ হয়েছে। সেই জরিপের দায়িত্ব দেওয়া হয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে (এএসআই)। মথুরার জরিপও এই রাষ্ট্রীয় সংস্থাকেই করতে হবে।
মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে ঠিক হয়েছে। জ্ঞানবাপি মসজিদ কর্তৃপক্ষও সুপ্রিম কোর্টে গিয়েছিল। মুসলমানদের দাবি, অযোধ্যার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য ১৯৯১ সালে তৎকালীন নরসিংহ রাও মন্ত্রিসভা একটি আইন প্রণয়ন করেছিল।
তাতে বলা হয়েছিল, ১৯৪৭ সালের ১৫ আগস্ট দেশের যেসব ধর্মস্থানের চরিত্র যে রকম ছিল, তা অপরিবর্তিত থাকবে। ব্যতিক্রম ছিল শুধু অযোধ্যায় রাম জন্মস্থান ও বাবরি মসজিদ বিতর্ক। কারণ, সেই বিবাদ তখন ছিল সুপ্রিম কোর্টের বিচারাধীন। অযোধ্যা মামলার রায় হিন্দুদের পক্ষে দেওয়ার সময় সুপ্রিম কোর্টও ১৯৯১ সালের ধর্মস্থান আইনের উল্লেখ করেছিলো।
জ্ঞানবাপি মসজিদ মামলা বিবেচনার জন্য সুপ্রিম কোর্ট জেলা আদালতে ফেরত পাঠিয়েছিলো। সে সময় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, জরিপের অনুমতি দেওয়া ও ধর্মস্থানের চরিত্র পরিবর্তন এক নয়।
আগামী জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করা হবে। কাশী ও মথুরার সংক্রান্ত আইনি উদ্যোগ ওই আন্দোলনেরই অঙ্গ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












