গাজায় হামলায় ‘সাদা ফসফরাস’ ব্যবহার করছে ইসরায়েল
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হামলায় সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল। লেবাননে হামলায়ও তারা সাদা ফসফরাস ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সাদা ফসফরাসের ব্যবহার বেসামরিক নাগরিকদের গুরুতর ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলছে।
আন্তর্জাতিক সংগঠনটি জানায়, সাদা ফসফরাস মানুষকে মারাত্মকভাবে দগ্ধ করতে পারে। ঘরবাড়িতে আগুন ধরে যেতে পারে। জনবহুল এলাকায় সাদা ফসফরাসের ব্যবহার বেআইনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাদা ফসফরাস অত্যন্ত দাহ্য রাসায়নিক। অক্সিজেনের সংস্পর্শে এলে তা জ্বলে ওঠে। সাদা ফসফরাস ঘন সাদা ধোঁয়া তৈরি করে। বিশেষ করে জনবহুল এলাকায় এ রাসায়নিক যখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন তা অত্যন্ত বিপজ্জনক হয়।
ইসরায়েলের সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, তারা বর্তমানে গাজায় সাদা ফসফরাসযুক্ত অস্ত্র ব্যবহারের বিষয়ে অবগত নয়। তবে লেবাননে এই অস্ত্র ব্যবহারের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০০৮-০৯ সালে গাজায় চালানো হামলায় সাদা ফসফরাস ব্যবহার করেছিল ইসরায়েল। তখন বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছিল।
আল-জাজিরা জানায়, গাজায় ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহারের নিন্দা জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ম্যাক্সওয়েল ফ্রস্ট।
ডেমোক্র্যাট এ আইনপ্রণেতা বলেছেন, আরও নিরপরাধ মানুষের প্রাণহানিতে তার হৃদয় ভেঙে গেছে। গাজার অধিবাসীরা সেখানকার পরিস্থিতিকে পৃথিবীর নরক বলছেন। গাজায় প্রায় ২০ লাখ মানুষ বাস করে, যাদের অর্ধেকই শিশু।
ম্যাক্সওয়েল ফ্রস্ট বলেন, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন অনুসরণ করতে হবে। আন্তর্জাতিক আইনে সাদা ফসফরাসের ব্যবহার, বেসামরিক মানুষের ওপর বোমা হামলা ও যৌথ শাস্তি প্রদান নিষিদ্ধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিপ্রতি বরাদ্দ ৩.২ কেজি চাল ও নগদ ২৮ টাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে বন্যা ও ভূমিধ্বসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রতুল ত্রাণ দুর্গতদের হাহাকার
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় কয়েক কোটি টাকার ফসল নষ্ট, পচে গেছে শাকসবজি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় ৫১ মৃত্যু: ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে ঢাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানিবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি -ডিএসসিসি প্রশাসক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশু মৃত্যুর ঘটনায় ভাঙচুর, চিকিৎসককে মারধর
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)