অপ্রতুল ত্রাণ দুর্গতদের হাহাকার
, ২৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৩ জুলাই, ২০২৬ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বৃহত্তর চট্টগ্রামে এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন সাড়ে লাখ লাখ মানুষ। চরম দুর্বিষহ জীবনযাপন করছেন দুর্গতরা।
চাহিদার তুলনায় অপ্রতুল ত্রাণ সহায়তার কারণে দুর্গত এলাকায় রীতিমত হাহাকার চলছে। বিশেষ করে জরুরি ওষুধপত্র এবং খাবারের তীব্র সংকট চলছে। মানুষের এ দুঃসময়ে পাশে নেই মন্ত্রী-এমপিসহ জনপ্রতিনিধিদের অনেকে। চিটাগাং চেম্বার, বিজিএমইএসহ ব্যবসায়ী সংগঠনগুলোও নির্বিকার। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তেমন কোন তৎপরতাও নেই দুর্গত এলাকায়।
রাজনৈতিক দলগুলোর উদ্যোগের সীমিত আকারে এলাকায় চলছে ত্রাণ তৎপরতা। বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবেলার দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন দুর্গত এলাকায় আছেন। গত শনিবার তারা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে ত্রাণ তৎপরতায় শরিক হয়েছেন।
স্থানীয়রা বলছেন, আশ্রয়কেন্দ্র এবং প্রধান প্রধান সড়কের আশপাশের এলাকাগুলোতে সীমিত কিছু শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ করা হলেও অন্য এলাকার দুর্গতরা চাহিদা অনুযায়ী কোন ত্রাণসামগ্রী পাচ্ছে না। ওইসব এলাকায় ত্রাণ তৎপরতা নেই বললেই চলে।
একই অবস্থা আনোয়ারা এবং পটিয়াতেও। এ দুই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম ও সরওয়ার জামাল নিজামের পক্ষ থেকে কোন ত্রাণ তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যা ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখনও এলাকায় যাননি।
উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে তিন দিন আগে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরদিনই ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনকে সাথে নিয়ে দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী নিজ এলাকার পাশাপাশি জন্মস্থান রাউজানেও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন। জামায়াতের দুই সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় এবং মাওলানা জহুরুল ইসলাম বাঁশখালীতে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন।
সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। আইএসপিআর জানায়, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী এই ৪টি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলে এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জামাদি মোতায়েন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিপ্রতি বরাদ্দ ৩.২ কেজি চাল ও নগদ ২৮ টাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে বন্যা ও ভূমিধ্বসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় কয়েক কোটি টাকার ফসল নষ্ট, পচে গেছে শাকসবজি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যায় ৫১ মৃত্যু: ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে ঢাকা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানিবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি -ডিএসসিসি প্রশাসক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাটোরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশু মৃত্যুর ঘটনায় ভাঙচুর, চিকিৎসককে মারধর
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












