গাজায় হামলার জন্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে ‘বাংকার বোমা’ দিয়েছে যুক্তরাষ্ট্র
, ১৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালাতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে ১০০টি শক্তিশালী বাংকারবিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের গোলাবারুদ দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
ওই বোমার নাম ‘বিএলইউ-১০৯’। বোমাটির বিস্ফোরকবোঝাই সম্মুখভাগের ওজন ৯০০ কেজির বেশি। শক্ত কোনো অবকাঠামোয় আঘাত হেনে সেটির ভেতরে প্রবেশের পর বিস্ফোরিত হয় এই বোমা। এর আগে আফগানিস্তানসহ বিভিন্ন যুদ্ধে বিএলইউ-১০৯ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন যুদ্ধে কিয়েভকেও নানা সমরাস্ত্র দিয়ে আসছে মার্কিন সরকার। সেই অস্ত্র সম্পর্কে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ করে হোয়াইট হাউস। তবে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে। গাজায় হামলা চালাতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে কী ধরনের অস্ত্র দেওয়া হচ্ছে, তা নিয়ে বেশির ভাগ সময় নিশ্চুপ থেকেছে ওয়াশিংটন।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা সংঘাত শুরুর পর থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে ১৫ হাজার বোমা ও ১৫৫ মিলিমিটারের ৫৭ হাজার গোলা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে ৫ হাজারের বেশি এমকে-৮২ বোমা, ৮ হাজার ৪০০টির বেশি এমকে-৮৪ বোমা, প্রায় ১ হাজার জিবিইউ-৩৯ বোমা ও প্রায় ৩ হাজার জেডিএএম বোমা দেওয়া হয়েছে।
সামরিক অভিযান চালাতে প্রতিবছরই দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে শত শত কোটি ডলারের আর্থিক বরাদ্দ দেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে পাঠানো সমরাস্ত্রগুলো সেই বরাদ্দের বাইরে আলাদাভাবে দেওয়া হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গাজায় সবচেয়ে রক্তক্ষয়ী কিছু হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বোমাগুলো ব্যবহার করেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী। এর মধ্যে জাবালিয়া শরণার্থীশিবিরে চালানো একটি হামলাও রয়েছে। ওই হামলায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন।
‘মার্কিন কংগ্রেসে প্রশ্ন’
আল-জাজিরার হেইদি ঝউ ক্যাস্ত্রো জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশের পর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের হাতে বিএলইউ-১০৯-এর মতো ভারী বোমা তুলে দেওয়া নিয়ে মার্কিন কংগ্রেসে প্রশ্ন উঠেছে।
হেইদি ঝউ ক্যাস্ত্রো বলেছে, ‘এই শক্তিশালী বোমাগুলো এর আগে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে সেগুলো দিয়ে উন্মুক্ত এলাকায় হামলা চালানো হয়েছিল। এখন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল বোমাগুলো দিয়ে গাজায় খুবই ভিন্ন এক পরিবেশে হামলা চালাচ্ছে। হামলা চালানো এলাকাগুলোয় জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি।’
হেইদি ঝউ ক্যাস্ত্রো বলেছে, মার্কিন কংগ্রেসের অনেকেই এখন প্রশ্ন তুলছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে এই বাংকার বোমা দেওয়া আসলেই যৌক্তিক কৌশল কি না। একই সঙ্গে তারা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে এ ধরনের অস্ত্র দেওয়ার ক্ষেত্রে আরও স্বচ্ছ থাকার আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












