গাজায় সাহরীর সময় সন্ত্রাসী ইসরায়েলের বর্বরোচিত হামলা - চার শতাধিক ফিলিস্তিনি শহীদ - হামলায় গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নিহত - ফের বাড়িঘর ছাড়ার নির্দেশনা
, ১৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী ইসরায়েল গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা শুরু করেছে, যা গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় বিমান হামলা হিসেবে চিহ্নিত হচ্ছে। এই হামলায় গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় এখন পর্যন্ত চার শতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এবং নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের অবস্থাও বেশ গুরুতর।
এই হামলা হামাসের সঙ্গে দুই মাস ধরে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ হামলার সময়, পবিত্র রমাদ্বান শরীফ মাস হওয়ায় অনেক মানুষ সাহরি খাচ্ছিলেন, তখনই বিস্ফোরণ শুরু হয়। স্থানীয়রা জানিয়েছেন, ২০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটি, রাফাহ এবং খান ইউনিসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
এদিকে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপকারী দখলদার ইসরায়েল বেশ কয়েকটি এলাকার জন্য নতুন করে জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে। খবর আল জাজিরার।
গতকাল মঙ্গলবার গাজাজুড়ে হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফাহ, উত্তরে গাজা সিটি এবং দেইর এল-বালাহর মতো কেন্দ্রীয় এলাকা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মেদ জাকুত জানিয়েছেন, হামলায় নিহতদের অধিকাংশই শিশু। এ সংখ্যা আরো বাড়তে পারে, কারণ অনেক এলাকায় উদ্ধার কাজ চলছে। হামলার পর গাজার কয়েকটি হাসপাতাল চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।
হামাস-ইসরায়েলের পাল্টাপাল্টি বিবৃতি:
এই সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় গাজা শাসনকারী হামাস বলেছে, দখলদার ইসরায়েল ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি একতরফা বাতিল করেছে।
এই হামলার কারণে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের জন্য দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে হামাস বলেছে, দখলদার ইসরায়েল তাদের অবশিষ্ট বন্দি ইসরায়েলি জিম্মিদের এক “অজানা ভাগ্য” এর দিকে ঠেলে দিয়েছে। তবে, হামাস এখনও যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দেয়নি, বরং তারা জাতিসংঘ ও মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ এবং আরব ও ইসলামি দেশগুলোর জনগণকে এই হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে সন্ত্রাসী ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই হামলা হামাসের কাছে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি উপেক্ষা করার ফলস্বরূপ। তারা বলেছে, “আমরা এখন থেকে হামাসের বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক শক্তি ব্যবহার করবো।”
হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েল হামলা চালানোর আগে ট্রাম্পের সাথে পরামর্শ করেছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। তথ্যসূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












