গাজায় সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যৌন সহিংসতার অভিযোগ
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আশির, ১৩৯২ শামসী সন , ১৬ মার্চ, ২০২৫ খ্রি:, ২৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
জাতিসংঘের বিশেষজ্ঞরা এক প্রতিবেদনে অভিযোগ করেছে যে, গাজায় দখলদার ইসরায়েল নারীর স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক কর্মকা-’ চালিয়েছে এবং যৌন সহিংসতাকে যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার করেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা আংশিকভাবে ধ্বংস করেছে এবং জন্মনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, যা রোম সংবিধি ও গণহত্যা কনভেনশনে গণহত্যার একটি বিভাগ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দখলদার ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু এই প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেছে, এটি পক্ষপাতদুষ্ট ও ইহুদিবিরোধী। সে এক বিবৃতিতে বলেছে, হামাসের দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে জাতিসংঘ আবারও মিথ্যা অভিযোগ দিয়ে ইসরায়েলকে আক্রমণ করেছে।
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন বলেছে, দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা আংশিকভাবে ধ্বংস করেছে। এর মধ্যে রয়েছে জন্মনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চাপিয়ে দেওয়া, যা গণহত্যার একটি শর্ত। কমিশন বলেছে, চিকিৎসা সরবরাহে বাধার কারণে মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়াও মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত।
প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের শাস্তি দেওয়ার জন্য বাধ্যতামূলক প্রকাশ্য নগ্নতা ও যৌন সহিংসতাকে তাদের আদর্শ কার্যপদ্ধতি হিসেবে ব্যবহার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)