রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আরবরা যেভাবে গাজা হামলায় ইসরায়েলকে অর্থায়ন করছে

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, সকাল ৫:২৭
আরবরা যেভাবে গাজা হামলায় ইসরায়েলকে অর্থায়ন করছে
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের ইতিহাস খুব দীর্ঘ নয়। দেশটি সংক্ষিপ্ত সময়ের ইতিহাসে ফিলিস্তিনি জনগণ এবং প্রতিবেশী আরব দেশ- উভয়ের বিরুদ্ধে নৃশংসতা চালায়। এমনকি ইসরায়েল সেখানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ রাসায়নিকও ব্যবহার করছে। যেমন, সম্প্রতি গাজা ও লেবাননে সাদা ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েল। গাজা উপত্যকার বিরুদ্ধে দখলদার রাষ্ট্রটি যুদ্ধ পরিচালনার জন্য পশ্চিমা সমর্থন পাচ্ছে। বিশেষ করে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের রয়েছে শর্তহীন পক্ষপাত। অথচ এই যুক্তরাষ্ট্রই নিজেদের বিশ্ব মানবাধিকারের চ্যাম্পিয়ন বলে গর্ব করে।
তবে পশ্চিমা দেশগুলোই শুধু ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে না। গভীর বিশ্লেষণে দেখা যাচ্ছে, বর্তমানে ইসরায়েলের অস্ত্রশিল্পে অর্থায়নের উল্লেখযোগ্য অংশ আসছে আরব বিশ্ব থেকে। সম্প্রতি সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ বিষয়ে আলোচনা হয়, যদিও গাজা হামলার কারণে এ আলোচনা স্থগিত করে সৌদি আরব।
ইসরায়েলে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত কারা? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) প্রতিবেদন অনুসারে, ২০১৮ ও ২০২২ সালের মধ্যে ইসরায়েলের ৯৯ শতাংশ অস্ত্রই আমদানি করা হয় যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে। এই সময়ের মধ্যে ইসরায়েল ২.৭ বিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করে, যার ৭৯ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে আর ২০ শতাংশ জার্মানি থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েলকে ২৪৬ বিলিয়ন ডলার সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে ওবামা দেশটিকে ১০ (২০১৯-২০২৮) বছরে ৩৮ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ২০২২ সালে ২৪ শতাংশ তথা প্রায় ৩ বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছে, বিশেষ করে তার সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোতে। এর আগের বছর এর পরিমাণ ছিল ১৬.৫ শতাংশ। ২০২১ সালে ইসরায়েলের অস্ত্র রপ্তানির ৭.৫ শতাংশ যায় মাত্র দুটি দেশে- বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
ভৌগোলিকভাবে, আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী আরব দেশগুলো ইসরায়েলি অস্ত্রের তৃতীয় বৃহত্তম আমদানিকারক হিসেবে আবির্ভূত। ইসরায়েল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৩০ শতাংশ অস্ত্র রপ্তানি করে এবং ইউরোপে রপ্তানি করে ২৯ শতাংশ। তার মানে, আরব দেশগুলো ইসরায়েলের অস্ত্রশিল্প এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে অন্যতম প্রধান ভূমিকা পালনকারীদের মধ্যে আছে।
গাজায় গণহত্যা সাময়িক সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরব বিশ্বের সঙ্গে স্বাভাবিকীকরণ প্রকল্প স্থগিত করে দিয়েছে। একই সঙ্গে আরব দেশগুলোতে ইসরায়েলের অস্ত্র রপ্তানিও বন্ধ। কারণ ইসরায়েলের নিজেরই এসব অস্ত্র দরকার। যারা চাইছে, এই যুদ্ধে আঞ্চলিক শক্তিগুলো যোগ দিক, তারা চায় শুধু ইসরায়েলের পরাজয় নয়; বরং দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিকীকরণের পথও বন্ধ হোক। একইভাবে গাজায় ইসরায়েলের যুদ্ধে অর্থায়নের জন্যও আরব দেশগুলোর জবাবদিহি নিশ্চিত হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ৪ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৪ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ৫ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ৫ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ৫ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ৫ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ৫ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ৫ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ৫ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ৫ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ৫ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ৫ ঘণ্টা আগে