গাজায় যুদ্ধবিরতি চায় না সন্ত্রাসী নেতানিয়াহু- নেপথ্যের ৪ প্রধান কারণ
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন প্রশাসন গাজায় ২০ দফার যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেছিল। হোয়াইট হাউসের ধারণা, সন্ত্রাসী নেতানিয়াহু এ পরিকল্পনা কার্যকর করতে ধীরগতি নীতি অবলম্বন করছে। বিশ্লেষকরা বলছে, হামাসের বিরুদ্ধে সুবিধাজনক সময়ে পুনরায় যুদ্ধ শুরু করার পথ খোলা রাখতেই সে এমন কূটকৌশল নিচ্ছে।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে জীবিত ও মৃত সব জিম্মি বিনিময়, ত্রাণ প্রবেশ এবং সম্মুখ সমরে সংঘর্ষ বন্ধ হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ধাপে গাজার শাসনব্যবস্থা, একটি টেকনোক্র্যাট ‘শান্তি বোর্ড’ গঠন এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয় আলোচনায় আসার কথা।
কিন্তু সন্ত্রাসী নেতানিয়াহু এখনো গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। তার শর্ত হলো- হামাস শেষ জিম্মির মৃতদেহ ফেরত না দিলে দ্বিতীয় ধাপে যাওয়া হবে না। পাশাপাশি সে গাজা থেকে ইসরায়েলি সন্ত্রাসী সেনা প্রত্যাহারের আগে হামাসকে নিরস্ত্র করার দাবি তুলেছে, যা ট্রাম্প সমর্থন করেছে। হামাস অবশ্য এটিকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে প্রত্যাখ্যান করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, সন্ত্রাসী নেতানিয়াহুর গাজায় যুদ্ধবিরতি এড়িয়ে চলার চারটি মূল কারণ রয়েছে।
প্রথমত, কট্টর দক্ষিণপন্থী জোটের চাপ। সন্ত্রাসী নেতানিয়াহুর বর্তমান জোট ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টরপন্থী। গাজা যুদ্ধের সময় এই গোষ্ঠীগুলোর সমর্থনই তাকে অভ্যন্তরীণ বিক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও ক্ষমতায় টিকিয়ে রেখেছে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনাগ্রহ। যদি গাজায় বিদেশি সন্ত্রাসী বাহিনী মোতায়েন করা হয়, ইসরায়েলের সামরিক স্বাধীনতা সংকুচিত হবে। সেখানে আবার প্রবেশ বা হামলা করা কঠিন হয়ে যাবে। রাজনৈতিকভাবে, কোনো আন্তর্জাতিক শক্তিকে গাজা পরিচালনার দায়িত্ব দেওয়া মানে সংঘাত আন্তর্জাতিকীকরণ হবে, যা সন্ত্রাসী নেতানিয়াহু চায় না।
তৃতীয়ত, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ রোধ। সন্ত্রাসী নেতানিয়াহু ২০১৫ সাল থেকে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে আসছে। তার মন্ত্রীরাও পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সংযোগ বিচ্ছিন্ন করতে নতুন ইহুদি বসতি গড়ার কাজ শুরু করেছে।
চতুর্থত, ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধের প্রয়োজনীয়তা সন্ত্রাসী নেতানিয়াহু বর্তমানে বহুমুখী সংকটে জর্জরিত। দুর্নীতি মামলার পাশাপাশি সেনাবাহিনী, নিরাপত্তা ব্যর্থতা ও ধর্মীয় বিষয়ে চাপের মুখে আছে। নির্বাচনের বছর সামনে রেখে নতুন কোনো সংঘাত শুরু করলে সে নিজেকে ‘যুদ্ধকালীন নেতা’ হিসেবে উপস্থাপন করতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












