গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে ‘সম্মত’ হামাস
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৮ মে, ২০২৫ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উপস্থাপিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ করেছে। প্রস্তাবটিতে দুই ধাপে ১০ জন জিম্মিকে মুক্তি ও ৭০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীটির একজন সূত্র এ তথ্য জানিয়েছেন।
নতুন এই সম্ভাব্য চুক্তির রূপরেখা এমন এক সময় প্রকাশ পেল, যখন সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনি ভূখ-ে তাদের সামরিক অভিযান জোরদার করেছে।
এর আগে একাধিক দফায় আলোচনা ব্যর্থ হয়, বিশেষ করে মার্চের মাঝামাঝি দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর।
ওই হামাস সূত্র এএফপিকে বলেন, ‘মার্কিন দূত স্টিভ উইটকফের নতুন প্রস্তাব হামাস গ্রহণ করেছে, যা তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে পেয়েছে।’
তিনি আরো বলেন, প্রস্তাব অনুযায়ী ‘৭০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে দুই ধাপে ১০ জন জিম্মি মুক্তি দেওয়া হবে এবং এই যুদ্ধবিরতির সময় একটি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবে, যাতে যুক্তরাষ্ট্রের নিশ্চয়তাও থাকবে।’
মার্কিন সন্ত্রাসী ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এর আগের যুদ্ধবিরতি চুক্তির আলোচনাতেও যুক্ত ছিলো।
আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ আরেক ফিলিস্তিনি সূত্র এএফপিকে জানিয়েছেন, নতুন প্রস্তাবে বলা হয়েছে, ‘হামাসের কাছে থাকা ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৭০ দিনের যুদ্ধবিরতি, গাজা থেকে আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার ও কিছুসংখ্যক ফিলিস্তিনি বন্দি মুক্তি’ দেওয়া হবে।
তিনি আরো জানান, ‘গত কয়েক দিনে’ মধ্যস্থতাকারীরা এই প্রস্তাব হামাসকে দিয়েছে। এই যুদ্ধবিরতির আলোচনায় শুরু থেকে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার।
দ্বিতীয় ওই সূত্র জানান, চুক্তি অনুযায়ী ‘চুক্তি কার্যকর হওয়ার প্রথম সপ্তাহে পাঁচজন জীবিত ইসরায়েলি জিম্মি এবং যুদ্ধবিরতির শেষ দিকে আরো পাঁচজন মুক্তি দেওয়া হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)