গাজায় বন্দি মুক্তি নিয়ে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-হামাস আলোচনা পণ্ড, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আশির, ১৩৯২ শামসী সন , ১২ মার্চ, ২০২৫ খ্রি:, ২৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় আটক বন্দিদের মুক্তি ও যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সঙ্গে সরাসরি এই আলোচনা শুরু করেছিল ট্রাম্প প্রশাসন।
তবে দখলদার ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যকার এই আলোচনা ব্যর্থ হয়েছে। অবশ্য এ বিষয়ে কোনও পক্ষ থেকেই নিশ্চিত করে কিছু জানানো হয়নি। গত রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়ে মার্কিন প্রশাসন এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে বলে দখলদার ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে।
ইসরায়েলি চ্যানেল ১২ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামাসের হাতে বন্দি অবস্থায় থাকা আমেরিকান নাগরিকত্বধারী ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা প- হয়ে গেছে।
এদিকে গাজা যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে আলোচনার জন্য দখলদার ইসরায়েল গতকাল সোমবার কাতারে একটি প্রতিনিধিদল প্রেরণ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুর সরকার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের অনুরোধে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। এছাড়া এই আলোচনায় আমেরিকার সমর্থনও রয়েছে।
গাজায় এখনও ৫৯ জন বন্দি আটক রয়েছে যাদের মধ্যে কমপক্ষে ২২ জন জীবিত। গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ে তাদের মুক্তি দেওয়া হবে। তবে শর্ত হচ্ছে সন্ত্রাসী ইসরায়েলকে গাজা থেকে সম্পূর্ণরূপে তার বাহিনী প্রত্যাহার করে নিতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)