গাজায় পরিকল্পিত অনাহার অভিযান পরিচালনা করছে সন্ত্রাসী ইসরায়েল -অ্যামনেস্টি
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েল তাদের ‘ইচ্ছাকৃত নীতির’ মাধ্যমে গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ‘ইসরায়েল গাজা উপত্যকায় একটি পরিকল্পিত অনাহার অভিযান পরিচালনা করছে। ’
অ্যামনেস্টির প্রতিবেদনে বাস্তুচ্যুত ফিলিস্তিনি ও অপুষ্ট শিশুদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সাক্ষ্য তুলে ধরা হয়। সংস্থাটি বলেছে, ‘পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের স্বাস্থ্য, কল্যাণ ও সামাজিক কাঠামো ধ্বংস করছে পরগাছা ইসরায়েল। ’
প্রতিবেদন অনুযায়ী, গত ২২ মাসে দখলদার ইসরায়েল যে পরিকল্পনা ও নীতি গ্রহণ ও বাস্তবায়ন করেছে, তার উদ্দেশ্যই হলো গাজায় ফিলিস্তিনিদের ওপর এমন জীবনযাপন চাপিয়ে দেওয়া, যা তাদেরকে শারীরিক ধ্বংস নিশ্চিত করে।
এই প্রতিবেদনটি গাজা শহরের তিনটি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেওয়া ১৯ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং দুটি হাসপাতালে কর্মরত দুই জন চিকিৎসকের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল বিষয়ক এক সংস্থা ‘কোগাট’ গাজায় ব্যাপক অপুষ্টির অভিযোগ অস্বীকার করে এবং স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানকে ‘বিতর্কিত’ বলে দাবি করে।
এর আগে গত এপ্রিল মাসে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ‘লাইভ-স্ট্রিম করে গণহত্যা’ চালানোর অভিযোগ তোলে অ্যামনেস্টি। তখনও দখলদার ইসরায়েল এ অভিযোগকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)